মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

শান্তি ও আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র মদিনা

নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ১০:৩৫ এ.এম

ফাইল ছবি

মদিনাতুর রাসুল। যে নাম উচ্চারণেই হৃদয়ে শান্তির বাতাস অনুভব হয়। মুমিন হৃদয়ে প্রেমের জোয়ার এনে দেয়। এটি এমন একটি স্থান, যেখানে আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আর জমিন গর্বে নিজের সৌন্দর‌্যকে প্রকাশ করে যে তার ভেতর শুয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কা থেকে মদিনায়হিজরত করার পর ইসলামের নবযুগের গোড়াপত্তন হয়েছে এই পবিত্র নগরীতে, যা এইনগরীকে করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরগুলোর অন্যতম। মদিনা শুধু একটি শহরনয়, এটি প্রেম, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলনমঞ্চ। এই শহর নিয়েনবীজির মুখ থেকে উচ্চারিত প্রশংসার বাণী।
মদিনার জন্য বরকতের দোয়া
মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বসতি ও মসজিদে নববীর শহর। এটি হিজরতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠারকেন্দ্র হয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, মদিনা যেন মক্কার চেয়েও বেশিবরকতপূর্ণ হয়, কারণ এখানেই ইসলামিক জীবনব্যবস্থার মূল ভিত্তি গড়ে উঠেছে।তাই তিনি মদিনার জন্য দ্বিগুণ বরকত লাভের দোয়া করেছেন। আনাস (রা.) থেকেবর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে আল্লাহ! মক্কায় তুমি যে বরকত দানকরেছ, মদিনায় এর দ্বিগুণ বরকত দাও।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৫)
মদিনার প্রতি আবেগ
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে দূর থেকে দেখে আনন্দ অনুভব করতেন। নিজের বাহনকে দ্রæত হাঁকাতেন প্রিয় শহরের দিকে। আনাস (রা.) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসার পথে যখন তিনি মদিনার প্রাচীরগুলোর দিকে তাকাতেন, তখন তিনি তাঁর উটকে দ্রæত চালাতেন আর তিনি অন্য কোনো জন্তুর ওপর থাকলে তাকেও দ্রæত চালিত করতেন মদিনার ভালোবাসার কারণে। (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৬)
অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ! মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও যেমন মক্কা আমাদের কাছে প্রিয় বা এর চেয়েও বেশি। হে আল্লাহ! আমাদের সা ও মুদে বরকত দান করো এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও। স্থানান্তরিত করে দাও জুহফাতে এর জ্বরের প্রকোপ বা মহামারিকে। (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৯)
 
মদিনায় মৃত্যুর ফজিলত
ইবন ওমর (রা.) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মদিনায় মৃত্যুবরণ করা যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে সে যেন মদিনায় মারা যায়। কেননা যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার জন্য শাফায়াত করব। (জামে তিরমিজি, হাদিস : ৩৯১৭)
মদিনায় মৃত্যুবরণ করা মানে হলো, পবিত্র স্থানে ইন্তিকাল করা, যেখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। যে ব্যক্তি মদিনায় মারা যাবে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামশাফায়াতের সুসংবাদ দিয়েছেন। শাফায়াত মানে হলো কিয়ামতের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুপারিশ, যা একজন মুমিনের মুক্তির উপায়।
হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মদিনার প্রতি ভালোবাসা এবং সেখানকার বিশেষ মর‌্যাদার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন।
এ কারণে সাহাবায়ে তাবেঈন ও অলি-আওলিয়ারা মদিনায় মৃত্যু লাভের দোয়া করেছেন। ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি এ বলে দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাতবরণ করার সুযোগ দান করো এবং আমার মৃত্যু তোমার রাসুলের শহরে দাও।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৯০)
 
মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার ভয়াবহতা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অধিবাসীদের সঙ্গে প্রতারণা বা ষড়যন্ত্র করার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে, যে ব্যক্তি তাদের সঙ্গে ষড়যন্ত্র করবে বা তাদের প্রতি প্রতারণা করবে, তার পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ ও পানির উদাহরণ দিয়েছেন, যেখানে লবণ পানিতে গলে যায় এবং অদৃশ্য হয়ে যায়, ঠিক তেমনি সেই ব্যক্তি প্রতারণা বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়লে তার সৎ বা ভালো দিক ধ্বংস হয়ে যাবে এবং সে সমাজ থেকে একেবারে মুছে যাবে। এটি এক ধরনের সতর্কবাণী যে, মুসলমানদের মধ্যে সম্পর্কের বিশ্বাস ও আন্তরিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে কেউ মদিনাবাসীর সঙ্গে ষড়যন্ত্র বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায়, সেভাবে গলে যাবে। (সহিহ বুখারি, হাদিস : ১৮৭৭) 

দাজ্জাল আসতে পারবে না
দাজ্জাল ইসলামের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি, যার মাধ্যমে ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হবে। মদিনার চারপাশে ফেরেশতারা পাহারায় থাকবেন, তাই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। এটি মুসলমানদের জন্য মদিনার আশ্রয়স্থল হিসেবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার দিকে আসবে, তখন সে দেখতে পাবে ফেরেশতারা মদিনা পাহারা দিয়ে রেখেছেন। কাজেই দাজ্জাল ও প্লেগ মদিনার কাছে আসতে পারবে না, ইনশাআল্লাহ। (সহিহ বুখারি, হাদিস : ৭৪৭৩)
 
পবিত্র শহর
আল্লাহর নির্দেশে ইবরাহিম (আ.) মক্কা নগরীকে ‘হারাম’ বা পবিত্র ঘোষণা করেন। হারাম এলাকায় কিছু নির্দিষ্ট কাজ নিষিদ্ধ, যেমন-গাছ কাটা, শিকার করা, রক্তপাত করা ইত্যাদি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ‘হারাম’ ঘোষণা করেন। এর অর্থ, মদিনার নির্দিষ্ট সীমানার মধ্যে কিছু কাজ নিষিদ্ধ, যেমন-গাছপালা কাটা, জীবজন্তু শিকার করা, এর পবিত্রতা নষ্ট করার কোনো কাজ করা। মদিনার হারাম এলাকা হলো এর দুই প্রান্তের কঙ্করময় মাঠের মধ্যবর্তী অঞ্চল। এটি একটি বিশেষ ভূখন্ড, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করেছেন। উত্তরে হারা পাহাড়। দক্ষিণে সাওর পাহাড়। তাই এই নির্ধারিত স্থান অন্যান্য শহরের মতো নয়, যা চাইবে তা-ই করতে পারবে না। জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইবরাহিম (আ.) মক্কার হারাম নির্ধারণ করেছেন আর আমি মাদিনাকে হারাম বলে ঘোষণা করছি এর দুই প্রান্তের কঙ্করময় মাঠের মধ্যবর্তী অংশকে। অতএব, এখানকার কোনো কাঁটাযুক্ত গাছও কর্তন করা যাবে না এবং এখানকার জীবজন্তুও শিকার করা যাবে না। (সহিহ মুসলিম, হাদিস : ৩২০৮)
 
ময়লা-আবর্জনা দূর করে দেয়
জাবের (রা.) বলেন, একজন বেদুইন নবী (সা.) এর কাছে এসে ইসলামের ওপর বায়াত গ্রহণ করল। পরদিন সে জ্বরাক্রান্ত অবস্থায় নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার (বায়াত) ফিরিয়ে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। এভাবে তিনবার হলো। তারপর বললেন, মদিনা কামারের হাপরের মতো, যা তাঁর আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে এবং খাঁটি ও নির্ভেজালকে পরিচ্ছন্ন করে। (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৩)

মদিনা আমাদের শিখিয়েছে ভালোবাসা, ঐক্য ও ত্যাগের শিক্ষা। এখানেই ইসলামের সমাজব্যবস্থার প্রথম ভিত্তি স্থাপন করা হয়েছিল। মদিনা শরিফের প্রতি আমাদের ভালোবাসা যেন আল্লাহর প্রতি আনুগত্য এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহর প্রতি ভালোবাসার প্রতিফলন হয়।

নবীন নিউজ/এফ
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?