নবীন নিউজ, ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪২ পি.এম
মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের দারুল উলুম দেওবন্দসহ বিশ্বের বিভিন্ন ইসলামি কেন্দ্র।
করোনা মহামারির সময় সৌদি সরকার তারাবির রাকাত সংখ্যা কমালেও বিধিনিষেধ উঠে যাওয়ার পরও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এ নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ দেখা দিয়েছে। দেওবন্দের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল খালেক মাদ্রাজি সৌদি সরকারের এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভুল’ আখ্যা দিয়ে দ্রুত আগের নিয়মে ২০ রাকাত তারাবি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
তিনি মুসলিম বিশ্বকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান আর সৌদি দূতাবাসের মাধ্যমে স্মারকলিপি পাঠানোর পরামর্শ দেন।
এদিকে ২০২৪ সালের এ বিষয়ে এক বিবৃতি দেয় দারুল উলুম দেওবন্দ। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল খালেক মাদ্রাজি বলেন, মক্কা ও মদিনা শরিফ সব মুসলমানের ভালোবাসা ও ভক্তির কেন্দ্রস্থল। এই পবিত্র স্থানগুলোতে সর্বদা চলে আসছে ২০ রাকাত তারাবির জামাত। সৌদি সরকার কয়েক বছর ধরে ১০ রাকাত কমিয়ে মাত্র ১০ রাকাত করেছেন। তখন দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে (২৮ এপ্রিল ২০২১) সৌদি সরকারের কাছে লিখিত একটি আরবি বক্তব্য পাঠিয়ে এর তীব্র নিন্দা প্রকাশ করেন।
মাওলানা আবদুল খালেক মাদ্রাজি আরও বলেন, এখন বিশ্ব করোনা মহামারির সংকট থেকে বেরিয়ে এসেছে। সর্বত্র বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, এমনকি সৌদি আরবেও করোনার সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপরেও মক্কা ও মদিনা শরিফে ২০ রাকাত তারাবির পরিবর্তে ১০ রাকাত তারাবি নিঃসন্দেহে আমাদের কলিজায় ছুরি চালানোর মতো।
তিনি বলেন, এই দুই পবিত্র জায়গায় হকপন্থী অন্যান্য মাসলাক ও মাজহাব উপেক্ষা করে যেকোনো বিষয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। তাই আমরা সৌদি সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে মক্কা ও মদিনায় আগের মতো ২০ রাকাত তারাবি নামাজের জামাত চালু করা হোক।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?