নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১২:২৬ পি.এম
ছবি- সংগৃহীত।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর বাসিন্দারা এখন থেকে সারা বছর যে কোনো সময় ওমরাহ পালন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসা পেতে ওমরাহযাত্রীরা বিভিন্ন উপায়ে আবেদন করতে পারবেন।
এ উদ্যোগের লক্ষ্য হলো পবিত্র মক্কা ও মদিনা শহরে আগত ওমরাহযাত্রীদের জন্য হজ ও ওমরাহ প্রক্রিয়াকে আরও সহজ আর সুষ্ঠু করা।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর বাসিন্দারা ওমরাহ ভিসা পেতে ওমরাহযাত্রীরা বিভিন্ন উপায়ে আবেদন করতে পারবেন।
নুসুক প্ল্যাটফর্ম, ওমরাহ প্যাকেজ বুক করতে ওমরাহযাত্রীরা নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এটি সৌদি আরবের সরকার অনুমোদিত ডিজিটাল হজসেবা গেটওয়ে। ভিসা সেন্টার, অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে ওমরাহ ভিসার আবেদন করা যাবে। এছাড়াও ট্রানজিট ভিসা, সৌদি এয়ারলাইনস বা ফ্লাইনাস ব্যবহারকারী যাত্রীরা ট্রানজিট ভিসা পেতে পারেন, যা দিয়ে তারা স্টপওভারের সময় ওমরাহ পালন করতে পারবেন।
পর্যটন ভিসা, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটন ভিসার আবেদনও করা যাবে, যাতে ওমরাহ পালন ও সৌদি আরবের পবিত্র স্থানগুলো ঘুরে দেখার সুযোগ থাকবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক। এর মাধ্যমে ওমরাহযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
ওমরাহ ইসলামের অন্যতম পবিত্র যাত্রা, যা সারা বছর পালন করা যায়। তবে হজ শুধুমাত্র নির্ধারিত ইসলামি মাসে প্রতিবছর অনুষ্ঠিত হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন