নবীন নিউজ, ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৪ ১০:৫৭ এ.এম
দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আলাদা থাকার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর চতুর্থ স্বামী (প্রাক্তন) শরীফুল ইসলাম রাজকে ডিভোর্স লেটার পাঠান আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অভিনেতার গ্রামের বাড়ির ঠিকানায় লেটারটি পাঠানো হয়েছিল। ফলে রাজ সেটি হাতে পান দুদিন পর। লেটারটি পেয়ে রাজ সেসময় বলেছিলেন ‘আলহামদুলিল্লাহ’।
লিখিত বক্তব্যে পরীমনির প্রাক্তন স্বামী বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য যে, রাজ্য হচ্ছে প্রাক্তন তারকা দম্পতি পরীমনি ও রাজের একমাত্র সন্তান। ২০২২ সালের ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলে রাজ্যর জন্ম দেন নায়িকা। যদিও প্রাক্তন স্বামী রাজের সঙ্গে ডিভোর্সের পর ছেলের ‘রাজ্য’ নামটি পাল্টে ফেলেন পরীমনি। নতুন নাম রাখেন শাহীম মুহাম্মদ পদ্ম।
২০২১ সালে সেপ্টেম্বরে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন পরীমনি ও রাজ। সেখান থেকেই তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর এক সপ্তাহ বাদেই ওই বছরের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। বিয়েটা হয় ঢাকায় রাজদের আফতাবনগরের বাসায়। সেখানে শুধু বর-কনের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।
এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি গোপন সেই বিয়ের খবর প্রকাশ করেন রাজ ও পরীমনি। ফেসবুক পোস্টে সাবেক তারকা জুটি এও জানান, তারা সন্তানের অভিভাবক হতে চলেছেন। পরবর্তীতে পারিবারিক আয়োজনে তারা বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।
এর কয়েক মাস না যেতেই নানা বিষয় নিয়ে রাজ-পরীর দাম্পত্য কলহের খবর প্রকাশ হতে শুরু করে। শেষমেশ গত বছরের মার্চে প্রকাশ পায় রাজের সঙ্গে তিন অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের মাতলামো এবং আপত্তিকর কথাবার্তার একটি ভিডিও। তারই জেরে ভেঙে চুরমার হয়ে যায় রাজ-পরীর সাজানো সংসার।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন