নবীন নিউজ ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ১২:৪২ পি.এম
সংগৃহীত ছবি
ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। এরপরই পাল্টে যায় শাকিব-অপুর জীবনের মোড়।
কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্রসন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। যদিও এসব এখন পুরোনো হয়ে গেছে। তবুও মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।
সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠলো।
তিনি আরও বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।
চিত্রনায়িকা বলেন, শাকিব অনেক সহজসরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনও কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে- চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কীভাবে সম্ভব! এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।
শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল! সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’