নবীন নিউজ ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ১১:২১ এ.এম
সংগৃহীত ছবি
দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা তিনি। শাকিব খানের প্রতি প্রত্যাশার পারদও তাই চড়া। চলমান বন্যাপরিস্থিতিতে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা, এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তিনি। অন্যদেরও এগিয়ে আসার বার্তা দেবেন।
কিন্তু শাকিব রয়েছেন অদ্ভুত নীরবতায়। দুর্যোগ নিয়ে টু শব্দটি করলেন না অভিনেতা; বরং ইনস্টাগ্রামে আমেরিকা জীবনের আয়েশি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘ধৈর্য ধরুন এবং সঠিক সময় আসা পর্যন্ত প্রস্তুতি নিন।’
শাকিবের ওই পোস্টে অনেকেই আক্ষেপ ও সমালোচনা করছেন। যদিও অভিনেতার ঘনিষ্ঠজনরা বলছেন, গোপনে তিনি বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন।
স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বন্যায় শাকিব নিরব থাকলেও সরব ছিলেন তার দুই নায়িকা ও সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন তারা। ভক্তদের প্রত্যাশা শাকিবও মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করবেন সবাইকে। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, শিগগিরই ভারতে নতুন সিনেমার শুটিংয়ে যাবেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালেও বন্যায় ডুবেছিল সিলেট-সুনামগঞ্জ। সেবার নিউইয়র্ক থেকে অফিসিয়াল ফেসবুকে বন্যার্তদের জন্য ত্রাণের ঘোষণা দিয়েছিলেন শাকিব। বাস্তবে সেই ত্রাণ পৌঁছেছিল কি না তা জানা যায়নি। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, শাকিব খানের কোম্পানির পক্ষ থেকে এবারের বন্যায় সহযোগিতা পাঠানো হয়েছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’