নবীন নিউজ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৪ ১১:০৪ এ.এম
ফাইল ছবি।
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সোমবার দেশটির আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে এবার রমজান মাসটি ৩০ দিনের হয়েছে। চাঁদ না উঠায় সৌদির মুসল্লিরা আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।
এদিকে সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১১ মার্চ। অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে রমজান মাস শুরু হয়েছিল ১২ মার্চ। অর্থাৎ একদিন আগে-পরে। তবে একদিন আগে-পরে রোজা শুরু হলেও সৌদি ও পাকিস্তানে একইদিনে ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল সোমবার জানায়, মঙ্গলবার(৯ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হবে।
গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ পাক সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদটির বয়স হবে ১৯ ঘণ্টা ১৪ মিনিট। যার অর্থ আজ মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে সন্ধ্যায় দেখা যাবে এই চাঁদ। সন্ধ্যার পর চাঁদটি আকাশে ৩৬ মিনিট পর্যন্ত থাকবে।
অর্থাৎ অনেকটা নিশ্চিত করেই পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি বলছে বুধবারই দেশটিতে ঈদ হবে। যা বোঝাচ্ছে পাকিস্তান ও সৌদিতে একই দিনে ঈদ হবে। যদিও দেশ দুটিতে রমজান মাস একদিন আগে ও একদিন পরে শুরু হয়েছিল।
পাকিস্তানের মতো বাংলাদেশেও রমজান শুরু হয়েছিল ১২ মার্চ। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার বাংলাদেশে রোজা ৩০টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি হয়েছে সৌদি আরবে।
এখন দেখার বিষয় হলো পাকিস্তান ও বাংলাদেশ একই দিনে রমজান শুরু হলেও বাংলাদেশের মুসল্লিরা রোজা একটি বেশি রাখার সুযোগ পান কি না।
আজ সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার জন্য বসবে। এরপর সরকারিভাবে জানানো হবে কবে উদযাপিত হবে মহাখুশির ঈদ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ