রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যে জেলেনস্কির আয় বেড়ে তিন গুণ, কীভাবে হলো 

নবীন নিউজ ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০২:৪৭ পি.এম

যুদ্ধের মধ্যে জেলেনস্কির আয় বেড়ে তিন গুণ, কীভাবে হলো 

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

জানানো হয়েছে, ২০২২ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলারে। এর আগের বছর তাঁর মোট আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। সেই হিসাবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণের বেশি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে যুদ্ধ চলছে। যুদ্ধের সময়ে (২০২২ সালে) প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের বেশির ভাগ এসেছে সরকারি বেতন, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর পরিবারের সদস্যরা ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি করে ৭৪ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি।

জেলেনস্কি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানিয়েছেন। এ আহ্বান তিনি জানিয়েছেন, স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের অংশ হিসেবে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তির কড়া শর্ত পূরণের চেষ্টায় এই উদ্যোগ নিয়েছেন জেলেনস্কি।

যুদ্ধকালে পশ্চিমা মিত্ররা জেলেনস্কি প্রশাসনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও দুর্নীতির লাগাম টানার উদ্যোগের বিষয়ে নিশ্চয়তা দিতে জেলেনস্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ