২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরদিন ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। শিশুদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শিশুদের নিয়ে ‘বাংলাদেশ’ শিরোনামে একটি গান গাইবেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু।
শনিবার (২৩ মার্চ) রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটি লিখেছেন ছড়াকার, শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর-সংগীত করেছেন আশরাফ বাবু।
রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা “বাংলাদেশ” গানটির কথা ও সুর দুটিই আমার ভালো লেগেছে। এটা একটু ভিন্ন রকম গান হয়েছে। এ ধরনের দেশাত্মবোধক গান এর আগে আমার গাওয়া হয়নি। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য অনেক আনন্দের। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমিকে। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।’
আনজীর লিটন বলেন, ‘সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’