নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৫ পি.এম
অমর একুশে বইমেলায় প্রতিবারের মতো এবারও নতুন প্রজন্মের পাঠক চাহিদার শীর্ষে রয়েছে- উপন্যাস, গল্প, থ্রিলার ও হরর (ভৌতিক) কাহিনিনির্ভর বই।
অক্ষর প্রকাশনীর স্টলে আসা বেশ কিছু তরুণ-তরুণীর সঙ্গে আমার দেশ প্রতিবেদকের কথা হয়। তারা জানালেন, তাদের পছন্দের তালিকার শীর্ষে এ বইগুলোই রয়েছে।
গতকাল রোববার পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড, পুথিনিলয়, অনন্যা, ঐতিহ্য, গতিধারা, রচয়িতা, উত্তরণ, কথামালা প্রকাশন, সাহিত্য বিলাস, অক্ষর প্রকাশনী, মেঘনা পাবলিকেশনসসহ আরো বেশ কয়েকটি স্টলে প্রকাশক এবং বিক্রয়কর্মীরা একই তথ্য দিলেন।
স্টল,প্যাভিলিয়ন ঘুরে বইপ্রেমীরা পছন্দের বই কিনছেন। মেলার নবম দিনে গতকাল রোববার বই জমা পড়েছে ৯৭টি। অষ্টম দিনে জমা পড়েছিল ১০২টি বই। এ পর্যন্ত বই জমা পড়েছে ৬৫৩টি।
মিজান পাবলিশার্সের একজন বিক্রেতা জানান, তাদের স্টলে হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনের বইয়ের ক্রেতাই বেশি। এর বাইরে শিশুদের বইয়ের ক্রেতাও ভালো।
অন্যপ্রকাশ প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি ইসরাত জাহান জানান, তাদের স্টলে সাদাত হোসেনের ‘আগুনডানা মেয়ে’ বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বিক্রয়কর্মী সাদিয়া আমার দেশকে জানান, তাদের স্টলে শিশু-কিশোরদের জনপ্রিয় লেখকের এস এম মহিউদ্দিনের তিনটি হরর সিরিজ ‘নিষিদ্ধ মধ্য রাত’ বইটি। এ ছাড়াও তুর্জয় শাকিলের থ্রিলার সিরিজ ‘গুপ্তধনের দ্বীপ’ ব্ল্যাক ভ্যাম্পায়ের বইটি কিশোর-তরুণদের চাহিদার শীর্ষে রয়েছে।
এ ছাড়াও উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘সেরা কিশোর গল্প’ বইয়ের বিক্রি ভালো। বাবার হাত ধরে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান এসেছেন বইমেলায়। তার পছন্দ গোপাল ভাঁড়ের বই।
অক্ষর প্রকাশনীর বিক্রয়কর্মী রাসেল মিয়া এবং মুহাম্মদ মেরাজ জানান, আলী ইমামের কিশোর রহস্য রোমাঞ্চ-১ ও রোমাঞ্চ-২, রকিব হাসানের ‘সাগরের অঙ্ক’, সেলিনা হোসেনের ‘মর্গের নীল পাখি’, কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর প্রেমের কবিতা ‘কবিতা সমগ্র’ বইটি সব বয়সি ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে। খন্দকার মাহমুদুল হাসানের ভূত সমগ্র-১ ও ভূত সমগ্র-২, হাসান হাফিজের বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প ও ‘রূপকথা সমগ্র-৪’, নুরুল আমিনের ‘দুই বাংলার শ্রেষ্ঠ ভূতের গল্প’ বইগুলো পাঠকরা বেশি কিনছেন। এগুলোর দাম ডিসকাউন্ট দিয়ে ২২৫ থেকে ৫২৫ টাকায় পাওয়া যাচ্ছে।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের একজন বিক্রেতা জানান, তাদের স্টলে উপন্যাসের ক্রেতা বেশি। আর এদের বেশির ভাগ ক্রেতাই হচ্ছেন তরুণ-তরুণী। এবার তাদের প্রকাশনী মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, উপন্যাস ও গবেষণা বিষয়ে একাধিক বই প্রকাশ করেছে।
কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী জানান, তাদের প্রকাশনীতে আনিসুল হকের নতুন বই ও হুমায়ূন আহমেদকে নিয়ে নতুন সংকলন প্রকাশ হয়েছে। তবে উপন্যাসের চাহিদা বেশি। এর মধ্যে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘মিছির আলী’ ও ‘হিমু’ বেশি চলছে। এ ছাড়া পাঞ্জেরী পাবলিকেশনসের বই বিক্রেতা মারিয়া হাসিবা জানান, তাদের স্টলে শিশুদের বইয়ের চাহিদা বেশি।
ধানমন্ডি থেকে মেলায় এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী হাসান ও নিশান ইসলাম। তারা জানান, এবারের বইমেলায় আজকেই তারা প্রথম এসেছেন। স্টল-প্যাভিলিয়ন ঘুরে দেখছেন নতুন বই। তবে পছন্দের তালিকায় প্রিয় লেখক হিসেবে হুমায়ূন আহমেদ ও সাদাত হোসেনের উপন্যাসকে প্রাধান্য দিচ্ছেন তারা।
ঘাসফুল প্রকাশনীর সম্পাদক মেহেদী হাসান জানান, প্রতি বছর কিছু জটিলতা, প্রতিবন্ধকতা থাকত। এবার তা থাকছে না। আমাদের প্রকাশনী থেকে নতুন-পুরোনো লেখকদের দেড় শতাধিক বই প্রকাশ পাবে।
মেঘনা পাবলিকেশনসের প্রকাশক আবুল হোসেন বলেন, এখনো তরুণ পাঠকদের পছন্দ শরৎচন্দ্র. রবীন্দ্রনাথ, বিভূতিভূষণের চিরায়িত সাহিত্যনির্ভর বই। তারা পছন্দ করছেন থ্রিলার গোয়েন্দা কাহিনি। পাঞ্জেরী পাবলিকেশনসের প্যাভিলিয়নে কিশোরদের নিয়ে লেখা কমিকস্গুলোর ১২ থেকে ২০ বছর বয়সি পাঠকরা বেশি কিনছেন।
মেলায় বড় বড় প্রকাশনীর প্যাভিলিয়নগুলোকে তুলনামূলক বেশি ক্রেতা সমাগম হচ্ছে। এগুলোতে সবধরনের লেখকের লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। ক্রেতারা তাদের চাহিদা আর পছন্দসই বই কিনতে পারছেন বলে এগুলোতে তুলনামূলক ভিড় বেশি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন