নবীন নিউজ, ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এ.এম
বাবার সঙ্গে পরকীয়ার জেরে জিপিএস ট্র্যাকারে ওই তরুণীর লোকেশন খুঁজে তাকে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ভারতের কলকাতার ইএম বাইপাসের ধারে বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই তরুণীর ‘লোকেশন’ খোঁজা হয় জিপিএস ট্র্যাকার ব্যবহার করে। এই খুনের নেপথ্যে রয়েছে পরকীয়া সংক্রান্ত বিবাদ।
এই ঘটনায় অভিযুক্ত এক নারী এবং তার নাবালক ছেলেসহ মোট তিনজন। তাদের মধ্যে কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাফিয়া সাকিল শেখ নামে ওই তরুণী। তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারে ওই পুরুষের পরিবার।
তার স্ত্রী এবং ১৬ বছরের ছেলে রাফিয়া নামে ওই তরুণীকে খুনের পরিকল্পনা করে। বাবার ওপর গোয়েন্দাগিরি শুরু করে নাবালক ছেলে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি এবং রাফিয়া রাত ৮টা ৫০ মিনিট নাগাদ বাইপাসে একটি চায়ের দোকানে বসেছিলেন। প্রাইভেট কার নিয়ে সেখানে গিয়েছিলেন দুজন।
তাদের অনুসরণ করতে করতে পেছনে আসে আরো একটি গাড়ি। তাতে চালক ছাড়াও ছিলেন ফারুকের স্ত্রী, পুত্র এবং ফুফাতো ভাই। তরুণীকে খুনের পরিকল্পনা করে সঙ্গে ধারালো অস্ত্র রেখেছিলেন অভিযুক্তরা। বাইপাসে পৌঁছে আচমকা তরুণীর ওপর হামলা চালান। তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় কিশোরই।
গলায়ও কোপ মারা হয়। পুলিশ জানিয়েছে, আক্রমণের সময় ঘটনাস্থল থেকে প্রাণভয়ে পালানোর চেষ্টা করেছিলেন তরুণী। কিন্তু তাকে ধরে ফেলেন কিশোরের ভাই। পেছন থেকে তিনি তরুণীকে ধরে রেখেছিলেন। সেই সময়ে তার শরীরে একাধিক কোপ মারে ওই কিশোর।
গাড়ি ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রাফিয়ার ‘প্রেমিক’ ফারুক। ফলে গাড়িসংক্রান্ত খুঁটিনাটি তার পরিবারের সদস্যদেরও নখদর্পণে ছিল। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাবার গাড়ি অনুসরণ করতে তাই অসুবিধা হয়নি কিশোরের। বাবার পরকীয়ার প্রতিশোধ নিতেই সেই কিশোর তরুণীকে খুন করে বলে ধারণা পুলিশের। তাকে সঙ্গ দিয়েছেন তার মা ও ভাই। তারা তরুণীকে আক্রমণ করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফারুক।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ