‘বিশ্বব্যাপী চোখের যত্নে অপ্টোমেট্রি প্রতিশ্রুতি অগ্রসর করা’ স্লোগান নিয়ে বিশ্ব অপ্টোমেট্রি দিবস পালন করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব অপ্টোমেট্রিস্ট-বিএও। শনিবার (২৩ মার্চ) রাজধানীর ঢাকায় সারাদেশ থেকে আগত দুই শতাধিক অপ্টোমেট্রিস্ট অংশগ্রহণে পালিত হয় দিবসটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ওএসবি’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আনিসুর রহমান, সিনা ভিশনের হেড শেখ আহসানুল ওবায়দি, সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন সুমন, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাজিকুল হাসান।
গেস্ট অব ওনার অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘অপ্টোমেট্রিস্ট বিষয়টা আমাদের দেশের জন্য নতুন তবে চক্ষু চিকিৎসা সেবায় চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি দেশে দৃষ্টি সংক্রান্ত বিষয়ে অপ্টোমেট্রিস্টদের প্রয়োজনীয়তা রয়েছে।’
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৃষ্টি চিকিৎসা সেবায় অপ্টোমেট্রিস্টদের ভূমিকা রাখতে হবে বলে জানান প্রধান অতিথি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
সংগঠনের সভাপতি সালাউদ্দিন সুমন বলেন, ‘অপ্টোমেট্রিস্টরা দৃষ্টিগত ত্রুটি, লো-ভিশন, ভিশন থেরাপি, কন্টাক্ট লেন্স, মায়োপিয়া কন্ট্রোল নিয়ে কাজ করে থাকেন।’
এ ছাড়া অতিথিদের নিয়ে ফাস্ট ইন্টারন্যাশনাল অপ্টোমেট্রি কনফারেন্স ২০২৫ এর লোগোর মোড়ক উন্মোচন করা হয়।
নবীন নিউজ/এফ
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা