নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৪:০৩ পি.এম
নিষেধাজ্ঞা অমান্য করে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পালনের জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) থেকে নিষিদ্ধ সংগঠনটির এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানায়, ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া এই গ্রুপের সদস্যদের খোঁজে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় আমরা অনেক সদস্যকে চিহ্নিত করেছি।
হিযবুত তাহরীরের এই সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শুক্রবারের কর্মসূচির জেরে সংগঠনটির আরও ১৫ জন সদস্যকে আটক করে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা শুক্রবার (৭ মার্চ) বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি ও হলুদ ছুড়ি (এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে আঘাত করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতার আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় বলে সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে। পরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী হিজবুত তাহরীরের আরও ১৫ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সবাইকে আইনের মধ্যে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওই পোস্টে।
নবীন নিউজ/ জেড
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
প্রবাসীদের ভোটে নজর বিএনপির
এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা