নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৩:৫৩ পি.এম
কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলী আদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারা অনুযায়ী এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।
শাহাদাত লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে। মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটা ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তির শর্ত অনুযায়ী আসামিরা ভাড়া দিলেও মেয়াদান্তে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং বিগত ২০১৯ সাল থেকে আসামিরা বাদীকে কোনো মাসের ভাড়া প্রদান করেননি।
বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের দাপট দেখিয়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামি। এতে করে তিনি কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি ভাড়া চাইলে বাদীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। উপয়ান্তর না দেখে বাদী ন্যায়বিচারের আশায় গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন। আদালত সবকিছু আমলে নিয়ে সম্প্রতি আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। শাহাদাত জামিন চাইতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নবীন নিউজ/ জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন