নবীন নিউজ, ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৫:১০ পি.এম
চারপাশে যেন হলুদ সরিষা ফুলের গালিচা! এর মাঝেই দর্শনার্থীদের ভোজনবিলাস। এমন দৃশ্য দেখে হয়তো ভাবছেন সরিষা খেতের মাঝে রেস্টুরেন্ট নাকি রেস্টুরেন্টের পাশে সরিষা খেত? মূলত, সরিষা খেতকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন প্রবাসফেরত মিন্টু মিয়া।
এমন অভিনব ব্যবসায় মাসে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। নিজে আয় করার পাশাপাশি অন্যদেরও হয়েছে কাজ করার সুযোগ। সেই সাথে দর্শনার্থীরা চায়ের চুমুকের সঙ্গে উপভোগ করছেন সরিষা ফুলের সৌন্দর্য।
নেত্রকোণা সদর উপজেলার পাবিয়াজুর গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া দীর্ঘ ১২ বছর দুবাই ও ব্যাঙ্গালুরুতে সুপার শপে কাজ করেছেন। কিন্তু করোনা মহামারিতে দেশে ফিরে আর বিদেশ যাওয়া হয়নি তার। শুরুতে বাড়ির পাশে একটি মুদির দোকান চালালেও, মাথায় একদিন এল এক ভিন্ন চিন্তা। সরিষা খেতে রেস্টুরেন্ট বানানোর ভাবনা।
শুরুতে তার এমন পরিকল্পনা শোনার পর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসাহাসি করলেও, মিন্টু থেমে থাকেননি। কাজ শুরু করেন নিজের জমিতে। সরিষা খেতের মাঝখানে চেয়ার, টেবিল, আর ছাতা দিয়ে তৈরি করেন এক অনন্য রেস্টুরেন্ট।
সরিষাখেতের মাঝে রেস্টুরেন্টের এই চিত্র ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।
মিন্টু জানান, প্রতিদিন তার রেস্টুরেন্ট থেকে প্রায় ১০ হাজার টাকা আয় হচ্ছে। তার আত্মীয়স্বজনরাও এখানে কাজ করছেন, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভবিষ্যতে তিনি এই রেস্টুরেন্টকে আরও বড় আকারে চালানোর পরিকল্পনা করছেন।
সরিষার খেতে রেস্টুরেন্ট বানানোর ভাবনা হয়তো সবার কাছে প্রথমে অদ্ভুত লেগেছিল। কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়েছে, একটু আলাদা ভাবে ভাবলেই নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা