বুধবার ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘আমার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে, আমি বাঁচাতে পারিনি’

নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ০৬:২৪ পি.এম

সংগৃহীত ছবি

‘আমার সামনে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত আতাউর রহমান বিপুলের বাবা কালু মিয়া আহাজারি করতে করতে এ কথাগুলো বলেন। 

তিনি বলেন, ‘বিপুলকে আপেল ও তার ভাগিনা রাব্বিসহ তাদের লোকজন কুপিয়ে হত্যা করেছে‌। আমার স্ত্রী ও পুত্রবধূ মুক্তা বিপুলকে উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করেছে।’

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে গাজীপুর চক্রবর্তী ট্যাক এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান বিপুল (৫০) হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন: তানজিল ইসলাম তাসিন (২৬), মো. তাসলিমুল ইসলাম তমাল (২২) ও বিন্দু তালুকদার।

এর আগে শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়া ও তোতা তালুকদারের ছেলে আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিরোধপূর্ণ জায়গায় আতাউর বিপুল মিয়া খড়ের পালা দিতে যায়। এ সময় আপেল মিয়ার পরিবার বাধা দেন।  এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত বিপুলের মরদেহ উদ্ধার করে‌। এ ঘটনায় আপেল মিয়ার মা বেগমকে (৬৫)  আটক করেছে পুলিশ।

এই ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার পর জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে একটি গোয়েন্দা দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। সোমবার ভোরে গাজীপুর থেকে মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা