নবীন নিউজ, ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ পি.এম
দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের ২২ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ তিনবিঘা করিডোর। ২০১১ সালের সেপ্টেম্বরে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেয় ভারত। দুদেশের মধ্যে চুক্তি অনুযায়ী করিডোরটি ২৪ ঘণ্টাই উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনো ভারতীয়দের দখলে রয়েছে করিডোর। চুক্তির শর্ত মানছে না ভারত সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেঘলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত এটি। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন।
মাত্র তিনবিঘা জায়গার মধ্যে অবস্থিত এই করিডোর। এই সরু রাস্তা দিয়ে দুই দেশের নাগরিকরা চলাচল করেন। এছাড়াও রাস্তার মাঝখানে দায়িত্ব পালন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
১৯৭৪-এর মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী হস্তান্তর করা তিনবিঘা করিডোরের আয়তন হওয়ার কথা ছিল দৈর্ঘ্যে ১৭৮ মিটার এবং প্রস্থে ৮৫ মিটার। অথচ সাবেক ছিটমহলবাসী ব্যবহার করার সুযোগ পাচ্ছে মাত্র ৯ ফিট একটি সরু রাস্তা। ফলে সীমাহীন দুর্ভোগসহ নানা সমস্যার মধ্য দিয়ে পারাপার হতে হচ্ছে প্রায় ২২ হাজার দহগ্রামবাসীকে।
এছাড়াও বিএসএফ চেকপোস্ট, সিসিক্যামেরা, ট্রাফিকপোস্ট, অবজারভেশন টাওয়ার প্রভৃতির সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দহগ্রাম-আঙ্গরপোতাবাসীকে যাতায়াত করতে হয় তিনবিঘা করিডোরের ওপর দিয়ে। বর্তমান ৯ ফুটের রাস্তায় চার ও ছয় চাকার গাড়ি প্রবেশ করলে সব ধরনের যানবাহনকে অপেক্ষা করতে হয় পানবাড়ী বা দহগ্রাম পোস্টে।
গাড়ি ক্রস করার পর অপেক্ষমাণ যানবাহন যাওয়া-আসা শুরু করে। করিডোরের দুই ধারে লাইটপোস্ট ও ফুলের টব লাগানোর ফলে করিডোরটি ৯-১০ ফুটে পরিণত হয়েছে। এতে অনেক সময় গাড়ির বাম্পার কিংবা পরিবহনকৃত পণ্যের ধাক্কায় ভারতীয় স্থাপনার কোনো ক্ষতি হলে বাংলাদেশিদের নানারকম হয়রানিসহ গুনতে হয় জরিমানা।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত সরকারের একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি ২৪ ঘণ্টাই উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১১ সালের ১৯ অক্টোবর করিডোরটি উন্মুক্ত ঘোষণা করা হলেও এখনো ভারতীয়দের দখলে রয়েছে তিনবিঘা করিডোরের গেটটি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা