মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেফতার অন্তত ১০০ জন

নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩ পি.এম

সংগৃহীত ছবি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেফতার হয়। এ নিয়ে অপারেশন  ডেভিল হান্টে দুই দিনে ১৮২জনকে গ্রেপ্তার করা হলো।

এর মধ্যে, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলার ৫ থানায় গ্রেফতার হয়েছে ২১ নেতাকর্মী। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১জন, টঙ্গী পশ্চিম থানায় ৬জন, পুবাইল থানায় ৫জনসহ মোট ৭৯জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গাজীপুর আদালতে তোলা হবে। এই নিয়ে গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা