নবীন নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ পি.এম
সংগৃহীত ছবি
সাবেক সংসদ সদস্যদের (এমপি) নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা জাপানি ২৪টি ল্যান্ড ক্রুজার বিলাসবহুল জিপ নিলামে তুলেও বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথমবার আশানুরূপ সাড়া না পাওয়ায় এসব গাড়ির জন্য দ্বিতীয় দফা নিলাম ডাকা হতে পারে।
সোমবার চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম) মো. সাকিব হোসেন জানান, এমপিদের নামে আমদানি করা ২৪ গাড়ির মধ্যে ১৫ টির জন্য বিড হয়েছে। তবে প্রত্যাশিত মূল্য পাওয়া যায়নি। এসব গাড়ির দর উঠেছে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের নিচে। নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ মূল্য না পাওয়া গেলে পুনরায় নিলাম ডাকতে হয়।
এদিকে, এমপিদের বাকি ৯টি গাড়ি কিনতে কেউ আগ্রহ দেখাননি। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা।
মো. সাকিব হোসেন জানান, অন্য গাড়িগুলোর মধ্যে ১৫টিতে ৬০ শতাংশ বা এর বেশি দর পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।
সাবেক সংসদ সদস্যদের ২৪টিসহ মোট ৪৪টি গাড়ির ই-নিলামে জমা পড়া দরপত্র সোমবার পর্যালোচনা করা হয়।
সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইন নিলামে জাপানের ল্যান্ড ক্রুজার তোলা হয় ২৬টি। এর মধ্যে ২৪ জন সাবেক এমপির গাড়ি ২০২৪ মডেলের এবং অন্য দুইটি আরও আগের। নিলামে ছিল পাঁচটি টয়োটা হ্যারিয়ার, দুইটি টয়োটা র্যাভ ফোর, একটি টয়োটা এস্কোয়ার ও চীনের তৈরি হেভি ডিউটির সিনো ডাম্প ট্রাক ১০টি। নিলামকারীদের জন্য গাড়ি দেখার সুযোগ ছিল ২-৪ ফেব্রুয়ারি।
গত সংসদের সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে ২৪টি বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছিল। কিন্তু গত বছরের ৫ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় এমপিরা আর শুল্কমুক্ত সুবিধা পাননি। শুল্ক পরিশোধ করে ছাড় করাতেও আগ্রহ দেখা যায়নি। খালাস না নেওয়ায় পরবর্তী সময়ে গাড়িগুলো নিলামে তোলা হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন