আগামী ১২ জুলাই মুম্বাইয়ে বিয়ে। তার আগে গুজরাটের জামনগরে ৩ দিন ধরে চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং ইভেন্টের জাঁকালো অনুষ্ঠান।
ভারতের কোন সেলিব্রিটি এই প্রাক-বিয়ের আয়োজনে অংশ নেয়নি, সেটাই বরং প্রশ্ন। ভারতের শীর্ষধনী রিলায়েন্স চেয়ারপারসন মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা।
আর প্রি-ওয়েডিং ইভেন্টের প্রথম দিনই বাবাকে কাঁদালেন অনন্ত আম্বানি। নিজের স্বাস্থ্যের সমস্যার কথা বলেন অনন্ত, তখনই দুই চোখে জলের ধারা বাবা মুকেশের চোখে।
অনন্ত জানান, ছোটবেলা থেকেই শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছেন। সেই লড়াইয়ে বাবা ও মা সর্বদাই তার পাশে ছিলেন। তারা নানাভাবে তাকে সাহায্য করেছিলেন। এসময় অনন্ত তার দাদি কোকিলা বেনের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসব কথা শুনেই দর্শকের আসনে বসে থাকা মুকেশ আম্বানির চোখ জলে ভিজে যায়।
অনন্ত আম্বানির সেই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায় অনন্ত বলছেন, ‘আমার পরিবার আমাকে বিশেষভাবে লালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা নয়, আমি কাঁটার যন্ত্রণা অনুভব করছি। আমি শৈশব থেকেই অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু আমার বাবা ও মা আমাকে কখনও একা হতে দেয়নি। আমার পাশে দাঁড়িয়েছে। আমি যখনই কষ্ট পেয়েছি , তখনই তারা আমার পাশে দাঁড়িয়েছেন। ’
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, একটা সময় অনন্ত আম্বানির ওজন ছিল প্রায় ২০৮ কেজি। তিনি দ্রুত ১০০ কেজি ওজন কমিয়েছেন।
নীতা আম্বানি জানিয়েছিলেন, এই ওজন কমাতে অস্ত্রোপচার করতে হয়নি, কঠিন ডায়েট ও ওয়ার্কআউটের মাধ্যমে ওজন কমিয়েছে তার ছেলে।
অনন্তের এ ওজন বৃদ্ধির কারণ জানাতে ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে নীতা ও মুকেশ বলেছিলেন, অনন্ত শ্বাসকষ্টে ভুগতেন। সেই সময় তাকে প্রচুর পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছিল। তাতেই ওজন বৃদ্ধি হয়েছে। বর্তমানে সে বিষয়টি তার স্বাস্থ্যের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হচ্ছে অনন্ত আম্বানির। প্রাক-বিয়ের জমকালো অনুষ্ঠান হয়ে গেল। আমন্ত্রিতের সংখ্যা ১ হাজার। দেশের ধনী ও সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হন। অতিথির তালিকায় রয়েছেন বিল গেটস, মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর নাম।
শুক্রবার পপ তারকা রিহানা ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ