নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭ এ.এম
যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন তৃতীয় এক ফেডারেল বিচারক। এমন সিদ্ধান্তের কারণে এই বিতর্কিত নির্দেশনার বিরুদ্ধে আরেকটি বড় ধাক্কা পেলো ট্রাম্পের নির্বাহী আদেশটি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন জেলা বিচারক জোসেফ লাপ্লান্তে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই আদেশ দেন। তবে তিনি জানান যে কয়েক দিনের মধ্যে তার যুক্তিসম্পন্ন লিখিত আদেশ প্রকাশ করা হবে।
বিচারক লাপ্লান্তে বলেন,আমি এই আদেশ স্থগিত করছি। আপনাদের বক্তব্য শোনার আগেই আমি প্রায় নিশ্চিত ছিলাম যে এটি করব, তবে আপনাদের যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে চেয়েছিলাম এবং কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ১৪তম সংশোধনী সীমিত করতে চায়। এটি এমন শিশুদের নাগরিকত্ব দেবে না যাদের বাবা-মা যুক্তরাষ্ট্রে স্থায়ী আইনি মর্যাদা রাখেন না।
লাপ্লান্তের আদেশটি আসে সিয়াটল এবং মেরিল্যান্ডের গ্রিনবেল্টের ফেডারেল বিচারকদের দেওয়া একই ধরনের স্থগিতাদেশের পর। যা গত সপ্তাহে পৃথক আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে জারি হয়।
লাপ্লান্তে বলেন, আমি আসামিপক্ষের যুক্তিতে সন্তুষ্ট নই, এ কারণেই আমি এই আদেশ স্থগিত করছি। তবে একজন আইনজীবী এবং বিচারক হিসেবে আমি তাদের বক্তব্যে কোনো ব্যক্তিগত অবমাননা খুঁজে পাইনি।
এই মামলাটি তিনটি নাগরিক অধিকার সংস্থার দ্বারা দায়ের করা হয়েছিল, যাদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলিউ)।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ