নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে একশ বছরেরও বেশি সময় ধরে চলছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা। এতে দেশটিতে যারা জন্ম নিত তারা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশের মাধ্যমে এতে পরিবর্তন আনেন।
তিনি আদেশ জারি করেন, অবৈধ অভিবাসী ও যাদের বাবা অথবা মা একজনের অন্তত যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, তাদের সন্তানরা আর এই সুবিধা পাবে না। তবে ট্রাম্পের এ আদেশ আটকে দিয়েছে দেশটির একটি আদালত। যদিও এখনো নিজের আদেশ কার্যকরের চেষ্টা চালাচ্ছেন তিনি।
ট্রাম্প নতুন করে এ বিষয় নিয়ে আবারও মন্তব্য করেছেন। তিনি তার ওভাল অফিসে বলেছেন, “জন্মসূত্রে নাগরিকত্ব, যদি আপনি দেখেন যখন এই আইনটি পাস করা হয়েছিল, তখন এটি করা হয়েছিল ক্রীতদাসের সন্তানদের জন্য। এটি ছিল ভালো একটি বিষয়।
কিন্তু এ বিষয়টি পুরো বিশ্বের জন্য করা হয়নি, যেখানে সবাই আসবে এবং যুক্তরাষ্ট্রে স্তূপ তৈরি করবে। সবাই যুক্তরাষ্ট্রে আসছে এবং সম্পূর্ণ অযোগ্য মানুষ, সম্ভবত অযোগ্য শিশুরা। তাদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব করা হয়নি।”
তিনি আরও বলেন, “আমি সম্পূর্ণভাবে জন্মসূত্রে নাগরিকত্বের পক্ষে। কিন্তু এটি করা হয়নি এ কারণে যে, বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেশ দখল করবে।”
বিশ্বে যুক্তরাষ্ট্রসহ মাত্র ৩৩টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। এক্ষেত্রে কোনো জটিলতা নেই। মার্কিন অভিবাসন স্টাডিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অবৈধ অভিবাসী বাবা-মায়েদের ঘরে জন্ম নেয় ২ লাখ ২৫ থেকে ২ লাখ ৫০ হাজার শিশু। যা ওই বছর দেশটিতে জন্ম দেওয়া মোট শিশুর সাত শতাংশ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ