মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

কেমন ছিল নবীযুগের ইজতেমা?

নবীন নিউজ, ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৪ এ.এম

সংগৃহীত ছবি

ইসলাম ধর্ম প্রচারের অনেকগুলো মাধ্যম রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম একটি হলো– ইজতেমা। ইজতেমা একটি আরবি শব্দ। এর অর্থ হলো–সমাগম বা সমবেত হওয়া। এ হিসেবে যে কোনো সমাগমকে ইজতেমা বলা যায়। তবে সাধারণত তুরাগ নদের তীরে পূর্ব নির্ধারিত তারিখে সমাগম হওয়াকে আমরা ইজতেমা বুঝে থাকি। এ মহান সমাগম ভাতৃত্ব ও সেতুবন্ধন তৈরির একটি আয়োজন

এজন্য ইজতিমার মাহাত্ম্য অনেক। বিভিন্ন দেশের বরেণ্য আলেমগণ উপস্থিত হোন সেখানে। আদর্শচ্যুত মানুষের আদর্শের দীক্ষা গ্রহণের সবক দেন। পথহারা মানুষের সঠিক পথের দিশা দেন। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুজ্ঞার প্রতিফলন ঘটান। তিনি বলেছিলেন, আমার পক্ষ থেকে তোমরা একটি বাণী হলেও পৌছিয়ে দাও। (বুখারি: ৩৪৬১)
 
দ্বীন প্রচারের এ সমাগম শুধু যে,আমাদের যুগেই রয়েছে তা নয়; বরং রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগেও ছিল। বিভিন্ন হাদিস থেকে জানা যায়,কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কোনো এক দল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। সমাধানের জন্য রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট একত্র হতেন।
 
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন উম্মতের পর্যবেক্ষক। উম্মতের ত্রুটি-বিচ্যুতি কখনো লক্ষ্য করলে সমাগমের আয়োজন করতেন। তাদের ভুলগুলো শুধরে দিতেন। কোন পথের যাত্রায় দুনিয়া ও আখেরাত মঙ্গলজনক হবে; কোনটিতে অনিষ্টের দেখা মিলবে,সেগুলোর ধারণাও দিতেন। সাহাবিগণ রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অমূল্য বাণী শ্রবণ করতেন। রসুলের শিক্ষা আমলে নিতেন। হাদিসের ভাষ্য এ কথাও বলে–দ্বীন প্রচারে কখনো বাধা সৃষ্টি হলে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের একত্র করতেন। আর এটার নামই হচ্ছে ইজতেমা বা সমাগম।
 
এ সকল সমাবেশ নবীজির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠত। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিতেন। সকল পালনীয় বিধান,বর্জনীয় সম্পর্কে ধারণা দিতেন। উম্মতের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষক হিসেবে তাদের পাঠদান করতেন। আধ্যাত্মিকতার পথে কীভাবে সফলতার সন্ধান পাওয়া যাবে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটারও দীক্ষা দিতেন। 
 
এ সকল সমাবেশ থেকে রসুলের সাহাবিরা আত্মাকে পরিশুদ্ধ করতেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো মানবতার কথা বলতেন বরকতময় এসব সমাগমে। সাহাবিগণও নবীজির কথায় সৎকাজের উৎসাহ পেতেন। ফলে কল্যাণের কাজে অগ্রসর হওয়া তাদের জন্য সহজ হত। তারা অসহায়দের পাশে দাঁড়াতেন।
 
লক্ষণীয় যে,এখনকার ইজতেমা মূলত নবীযুগের সে ধারার ওপর ভিত্তি করেই চলছে। যদিও এসব আলোচনা থেকে বুঝা যায়, নবীযুগের ইজতেমা বা সমাগমের ধরন ছিল এখনকার ইজতেমার থেকে কিছুটা ভিন্ন।
 
তবে এ ভিন্নতা কখনো আপত্তির কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। বলা হয়,এরূপ আনুষ্ঠানিক রূপ দেওয়া, ইজতেমার আয়োজন শেষে সম্মিলিত দোয়া করা ইত্যাদি নবীযুগে ছিল না। সুতরাং এটি মন্দ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
 
আমার এ ধর্মে যে ব্যক্তি নতুন বিষয় উদ্ভাবন করবে, তা পরিত্যক্ত। (বুখারি: ২৬৯৭) তবে এ ব্যাপারে ইসলামি বিশ্লেষকগণ বলেন– প্রচলিত ইজতেমা মন্দ হওয়ার কোনো কারণ নেই। তারা এর অনেক উপকার ও তুলে ধরেন। এজন্য তারা বলেন,ইজতেমার এ পদ্ধতি ইসলাম প্রচারের অন্যতম পন্থা ও মাধ্যম। মুসলিমগণের আধ্যাত্মিকতার বিকাশ ঘটে,চরিত্রকে সুগঠিত হয় এ ইজতেমার মাধ্যমে। ইসলাম ধর্মের প্রতি মানুষের আত্মবিশ্বাস জন্মায়। সুতরাং ইজতেমায় অংশ নেওয়া মন্দের কিছু নয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?