নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৩:০২ পি.এম
গত বছর থেকে নতুন ৩টি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্পেশালাইজড প্রফেশনাল ও বিত্তশালী (হাই-নেট-ওরর্থ) ব্যক্তিদের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ প্রদান করেছে দেশটি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত ভিসা প্রোগ্রাম ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্যই মূলত করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রোগ্রামে অন্তর্ভুক্ত সর্বশেষ বিভাগগুলো দেখে নিন এক নজরে:
১. অসাধারণ শিক্ষকের জন্য
দুবাইয়ের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা ২০২৪ সালের অক্টোবরে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএচইডিএ) দ্বারা প্রবর্তিত হয়েছিলো। এই দীর্ঘমেয়াদী আবাসিক ভিসা সেই শিক্ষকদের দেয়া হবে, বিশেষকরে, যারা আমিরাতের বেসরকারি শিক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন।
প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (এইচইআই) কর্মরত শিক্ষকরা তাদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষায় উদ্ভাবনে অবদান এবং তাদের প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টার ভিত্তিতে যোগ্যতা অর্জন করতে পারবেন এই ভিসায় আবেদন করার জন্য। গোল্ডেন ভিসা হবে নবায়নযোগ্য। ১০ বছরের আবাসিক ভিসায় রয়েছে ভিসা প্রাপ্তদের পরিবারের সদস্যদের স্পনসর করার অতিরিক্ত সুবিধাসহ দুবাইতে বসবাস এবং কাজ করার অনুমতি। আবেদনকারীদের অবশ্যই নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএচইডিএ) দ্বারা নির্ধারিত নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
২. দুবাই গেমিং ভিসা
আরব আমিরাত ক্রমবর্ধমান ই-স্পোর্টস ক্ষেত্রকে প্রসারিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে দেশটির গেমিং ২০৩৩ প্রোগ্রামের অধীনে ‘দুবাই গেমিং ভিসা’ চালু করা হয়েছে।
এই ভিসার ক্ষেত্রেও ১০ বছরের গোল্ডেন ভিসা মেয়াদ থাকবে। বিশেষকরে, গেমিং শিল্পে কর্মরত ব্যক্তিদের জন্য এই বিশেষ ভিসা দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দ্বারা চালু করা হয়েছে।
৩. বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা
আরব আমিরাতের বিলাসবহুল ইয়ট মালিকরা এখন ‘আবুধাবি গোল্ডেন কোয়ে’ উদ্যোগের মাধ্যমে ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। আরব আমিরাতের বিনিয়োগ অফিস এবং ইয়াস মেরিনার সহযোগিতায় সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি) কর্তৃক প্রবর্তিত এই প্রোগ্রামটির লক্ষ্য হাই-নেট-ওরর্থ ব্যক্তিদের আমিরাতে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ