নবীন নিউজ ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ১২:০২ পি.এম
সংগৃহীত ছবি
শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। নাটক-বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। কাজের ফাঁকে একটু সময় পেলেই ঘুরতে পছন্দ করেন তানহা। দেশের বাইরে অভিনেত্রীর পছন্দের জায়গার তালিকায় রয়েছে দুবাই।
এদিকে তারকাদের দুবাই যাওয়া নিয়ে রয়েছে নানান সমালোচনা। বিশেষ করে, নায়িকাদের দুবাই যাওয়া যেন একটু বাঁকা চোখে দেখেন সবাই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তানহা।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে নিজের কাজের পাশাপাশি এই বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, যারা নায়িকা না এবং যারা মিডিয়াতে কাজ করে না তারাও এখন দুবাই যাচ্ছেন। শুধু নায়িকারা গেলেই দোষটা বেশি হয়। সাংবাদিক থেকে শুরু করে নির্মাতা-প্রোযোজকরাও যাচ্ছেন। কিন্তু দোষ ঘুরেফিরে নায়িকাদের হয়। বিষয়টা অনেকটা এমন যে, নায়িকাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা হয়।
তিনি আরও বলেন, দুবাই যাওয়া নিয়ে আসলে নানা ধরনের কথা হয়। আমি আমারটা বলি, বাকিদের বিষয়টা জানি না। এটার সিক্রেট হচ্ছে, দুবাইয়ের ভিসা পাওয়া সহজ। যে কাউকে খুব সহজেই ভিসা দিয়ে দেয় বলে সবাই দুবাইয়ে বেশি যায়। সেখানে এমন কিছু নাই যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না।
তানহা বলেন, দুবাই আমার খুব পছন্দের জায়গা। দেখা যায়, শুটিং করতে করতে অনেক সময় একঘেয়েমি মনে হয়, তখন চেষ্টা করি কোথাও থেকে একটু ঘুরে আসার। তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। এখন মানুষ বাজেভাবে এটা কেন প্রচার করে আমি জানি না।
কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র নিয়ে আপাতত কিছু বলতে পারছি না। তবে দুটি অনুদানের সিনেমায় কাজের প্রসঙ্গে আলোচনা হচ্ছে। সব ঠিক হলে জানাব ইনশাআল্লাহ। আর নাটকে প্রতিনিয়তই দেখছেন। সামনে আরও ভালো ভালো নাটকে কাজ করতে চাই।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’