সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর কী মার্কিন প্রভাব কমছে?

নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৮:৫৮ এ.এম

সংগৃহীত ছবি

ইসরায়েলে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর অনেকটাই দোলাচলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। নিরাপত্তা বিশ্লেষকদের শঙ্কা, জবাবে ইরানের পরমাণু ও তেল স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। আর এ নিয়ে গভীর উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। কেননা এ সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যা যুক্তরাষ্ট্রকেও টেনে আনতে পারে।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, আরও একটি বড় আশঙ্কা হলো— গত এক বছরে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমাগতভাবে কমছে। গাজার মতো লেবাননেও হামলায় সংযত হওয়ার মার্কিন আহ্বানকে ধারবাহিকভাবে উপেক্ষা করছে ইসরায়েল। যেখানে গত মাসের শেষ দিক থেকে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা ও স্থল আক্রমণে ১ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

গত মাসে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এছাড়া বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা ও এর ৪৮ ঘণ্টারও কম সময় আগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল করে ইসরায়েল। এসব বিষয়ে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরামর্শ করেনি।

দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা কীভাবে অগ্রসর হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, শুক্রবার একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দূরত্ব কমলেও তা সেভাবে না-ও থাকতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

ইসরায়েলি মন্ত্রিসভার আলোচনার বিষয়ে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘তারা ভোট দিয়েছে কি না তা আমরা আসলে জানতে পারছি না। ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল সরকারের ‘পরিকল্পনায় তাদের খুব বেশি অংশগ্রহণ থাকে না’।

সিএনএন জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে না এমন কোনো নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দেয়নি।

ইসরায়েল গত কয়েক দশক ধরে ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্তহত্যা ও পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার হামলা চালানোর জন্যও ইসরায়েলকে সন্দেহ করা হয়। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় গভীরভাবে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। যা চলতি বছরের শুরুতে দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হয়।

গত ১ অক্টোবর ইরানের হামলার প্রতিক্রিয়ার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পরামর্শ করছে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, তারা চান না ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা বা তেলক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করুক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। প্রায় দুই মাসের মধ্যে তাদের প্রথম কথোপকথনে  বাইডেন বলেন, ইসরায়েলের প্রতিশোধ ‘সমানুপাতিক’ হওয়া উচিত।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারসহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররাও ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। এ হামলা পুরো অঞ্চলের জন্য নেতিবাচক অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব ফেলতে পারে, একজন আরব কূটনীতিক সিএনএনকে বলেছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ