নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ০৯:৫৪ এ.এম
পিরোজপুরে প্রায় সোয়া ৯ একর জমির ওপর নির্মিত সাপলেজা কুঠিবাড়ি। প্রায় দুইশত বছর আগে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাসপার বাড়িটি নির্মাণ করেন বলে কথিত রয়েছে। স্থানীয় এক ধর্ণাঢ্যের কাছ থেকে পাওয়া উপহারের জমিতেই তার জমিদারি গড়ে ওঠে।
পিরোজপুর উপজেলা সদর উপজেলার সাপলেজা ইউনিয়নের ভূমি অফিসের পাশেই কুঠিবাড়িটি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এতো বছরেও প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকায় স্থাপনাটির নাম ওঠেনি। শ্যাওলা আর বুনোলতায় বাড়িটির গাঁ ঢেকে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এই প্রাচীন স্থাপনাটি।
জমিদার বাড়ি ঘিরে লোকমুখে প্রচলিত রয়েছে, কুঠিবাড়িকে ঘিরে আনন্দ-উৎসব আর শোষণ-নিপীড়নের অজস্র গল্প মিশে আছে। সেইসব এখন অতীত হলেও কালের সাক্ষী হয়ে জরাজীর্ন কাঠামোটি দাঁড়িয়ে আছে। জেলার প্রাচীন নিদর্শন হিসেবে কুঠিবাড়িটির স্বীকৃতি চান স্থানীয়রা।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, কুঠিবাড়িটিকে ঘিরে অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। তবে বর্তমানে বাড়িটি ধ্বংসের মুখে রয়েছে। অপর একজন বলেন, বাড়িটিতে ব্রিটিশরা থাকতো। এরপর থেকে এটিকে কাচারিবাড়ি বলা হয়। একবার স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে কুঠিবাড়িটি পরিষ্কার করা হয়েছিল।
কুঠিবাড়িটি সংরক্ষণ করার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এই স্থাপনাটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সংস্কারের পর এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে অবহেলায় পড়ে থাকা বাড়িটির শানবাঁধানো পুকুরঘাটও জৌলুসহীন। দ্রুত রক্ষনাবেক্ষণের উদ্যোগ না নিলে অবশিষ্ট ইটের গাঁথুনিও হারিয়ে যাবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা