রবিবার ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেই ছাত্রলীগ নেতার আত্মহত্যা

নবীন নিউজ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৪ ০২:০২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চিকিৎসা শেষে বাসায় ফিরে রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে পিরোজপুরের নাজিরপুরে সেখমাটিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কিছুদিন আগে স্থানীয় দ্বন্দ্বের কারণে ছাত্রলীগ নেতা রাজু শেখকে ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের আগে বাড়ি ফিরেন তিনি। তারপর থেকে তাকে বেশ অস্থির লাগছিল। 

রাজু শেখ উপজেলার সেখমাটিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে। তিনি সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে রাজু শেখের কোমরে ছুরিকাঘাত ও ডান হাতে কুপিয়েছিল প্রতিপক্ষ। দীর্ঘদিন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়িতে ফেরেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু শেখ প্রতিদিন ভোরে ঘর থেকে বের হন। এরপর গ্রামের সড়কে কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষে ঘরে ফেরেন। শুক্রবার ভোরে রাজু শেখ আর ঘরে ফেরেননি। ঘরে না ফেরায় পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে খোঁজাখুঁজি করেন। সকাল ১০টার দিকে বাড়ির শৌচাগারের চালার রুয়ার (কাঠ) সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো তার লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজু শেখের চাচাতো ভাই আল আমিন শেখ বলেন, ‘সকাল ৯টার দিকে আমার চাচা সিদ্দিকুর রহমান মুঠোফোনে জানান, তিনি শ্রীরামকাঠি বাজারে গেছেন। রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা খোঁজাখুঁজির এক পর্যায়ে শৌচাগারে ঝুলন্ত লাশ দেখতে পাই।’

আল আমিন শেখ আরও বলেন, ‘রাজুর আত্মহত্যা করার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। দুই মাস আগে রাজুকে স্থানীয় আবদুর রব শেখ, তার দুই ছেলে হাফিজ শেখ, শফিক শেখসহ কয়েক জন কুপিয়ে জখম করেছিলেন। ওই মামলার দুই আসামি কিছুদিন হাজতবাস করেন। আবদুর রব কারাগার থেকে বের হয়ে রাজুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।’

রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান শেখ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার হাফিজ শেখের নেতৃত্বে আমার ছেলে রাজুকে কুপিয়ে জখম করা হয়েছিল। ওই ঘটনায় আমি পাঁচজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করি। আসামি লুৎফর রহমান ও আবদুর রব কিছুদিন হাজতবাস করে। এরা আমার ছেলের ওপর ক্ষুব্ধ ছিল। বিভিন্ন সময় হুমকিধমকি দিছে, ওকে বাঁচতে দেবে না।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা