নবীন নিউজ, ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ১২:২২ পি.এম
পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মা জুতিকা বালা (৫০)। এ ঘটনায় মামলার ৪ ঘণ্টার মধ্যে ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১২ জুলাই) রাতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী ও একজন মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জুতিকা বালা ও নারায়ন বালার দম্পতির চার ছেলে। দুই ছেলে ভারত থাকেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মামলা দায়ের হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে হত্যার মূল রহস্য উন্মোচন করে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার ও ডিবি পুলিশের ইনচার্জ রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে মূল আসামি ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি জ্যোতিষ বালা পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন ধরে মায়ের প্রতি তার ক্ষোভ ছিলো। এছাড়া নিজের পরিবারে স্ত্রী সন্তানদের নিয়েও তিনি বিরক্ত ছিলেন। এ জন্য তিনি তার মাকে দায়ী করে হত্যার সিদ্ধান্ত নেন।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, এ ঘটনায় নিহতের ছেলের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
নিহতের ছোট ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেখানে তিনি ও তার বাবা কাজ করেন। প্রতিদিন দোকান থেকে রাত ১২টার দিকে বাড়িতে যান। বাড়ি ফিরে দেখেন তার মা রক্তমাখা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম সেন্টু জানান, তিনি খবর পেয়ে সাথে সাথেই সেখানে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা