মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বৃদ্ধি পাচ্ছে আউশ ধানের চাষ

নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ০৩:২৬ পি.এম

সংগৃহীত

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আউশ উৎপাদনের পরিমাণ । চলতি আউশ মৌসুমে পিরোজপুরে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একই সাথে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৯ শত মে:টন। আউশের ৪টি জাত হাইব্রীড, উফসী, স্থানীয় এবং বোনা মিলিয়ে চাষের জমি এবং চাল উৎপাদনের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়।

হাইব্রীড চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হেক্টরে ১১৯ মে:টন, উফসী’র ১৪ হাজার ৫৫০ হেক্টরে ৩৯ হাজার ৭৮১ মে:টন চাল, স্থানীয় জাতের ১ হাজার ৮৯৩ হেক্টরে ২ হাজার ৩৮৯ মে:টন এবং বোনা আউশ ৩ হাজার ১২০ হেক্টরে ৮ হাজার ৬১১ মে:টন চাল। 

কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানান জেলার ৭ উপজেলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার কৃষককে ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকা প্রনোদনা দেয়া হয়েছে। 
সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বরাদ্দের অর্থ দিয়ে ১৪ হাজার কৃষককে ১৪ হাজার বিঘার জন্য বীজ ও সার প্রদান করেছে। প্রতি বিঘা জমিতে উচ্চ ফলনশীল আউশ আবাদের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নত মানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান সরকার এ জেলায় আউশ চাষের প্রণোদনা সহায়তা দেয়ায় আউশ চাষীদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এবং এর ফলে  আউশ চাষের জমি ও চাল উৎপাদনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

আবহাওয়া অনুকূলে থাকলে এবং বন্যা, ঘুর্ণিঝড়, খরা, জ্বলোচ্ছাস এর মত প্রাকৃতিক দুর্যোগ না এলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলেও উপ-পরিচালক জানান। পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের আউশ চাষী রতন ঢালী জানান সরকারি প্রণোদনার সার বীজ চাষীদের আউশ চাষে আকৃষ্ট করে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা