নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৩:১৬ পি.এম
চট্টগ্রামে রাতের আঁধারে গোপন কক্ষে সিলিন্ডার গ্যাস জালিয়াতির অভিনব ঘটনা ধরা পড়েছে। কোম্পানির সরবরাহ করা সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে সেখানে পানি-হাওয়া ভরে বিক্রি করেন পরিবেশক।
কারসাজির অভিযোগ পেয়ে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ঝটিকা পরিদর্শনে যান একাধিক এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। হাতেনাতে পান থার্মোসিল, ক্যাপ, হিট গান, ক্রস ফিলিং সরঞ্জামসহ গ্যাস চুরির প্রমাণ।
যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে পালিয়ে যায় হালিশহর বড়পোল এলাকার এলপিজি গ্যাস পরিবেশক। মূলত রাত হলেই দোকানের পাশে এই গোপন কক্ষে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করতেন তিনি। খালি সিলিন্ডারে ভরে রাখতেন পানি ও বাতাস।
এলপিজি কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস পরিচালনার জন্য যেসব মেশিন-সরঞ্জমপত্র ব্যবহার করা হয়। সেগুলো আমরা এখানে পেয়েছি এবং জব্দ করেছি ১০ টি মেশিন। সিল ক্যাপ লাগানোর জন্য যেসব হিটিং মেশিন ব্যবহার করা হয়। সেগুলোও এখানে পাওয়া গেছে।
এলপিজি কোম্পানির সিনিয়র ম্যানেজার মামুন হোসেন বলেন, প্রত্যেকটা সিলিন্ডারে সিল ক্যাপগুলো উল্টো করে লাগানো ছিল। এখানের পরিবেশক তিনি সরাসরি স্বীকার করছে যে, এগুলো সব অবৈধ ক্রস ফিলিংয়ের তৈরি।
এ ছাড়াও চট্টগ্রামে আরও অনেক দোকানেই চলে এমন প্রতারণা। সিলিন্ডারে গ্যাস কম, পানি ও হাওয়া বেশি, ফলে ঠকছেন ক্রেতারা।
একজন ক্রেতা বলেন, পরিবেশকরা গ্যাস কম দেয়, এটা আমরা অনেকসময় ধরতে পারিনা। আবার ওরা যে গ্যাস দেয়, সেটা মেপেও নিতে পারিনা।
এলপিজি কোম্পানির ডিজিএম সাইফুল ইসলাম বলেন, এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে ফিলিং করতে গিয়ে এইটার ভেতরে যে গ্যাস কিট আছে অথবা সেটার মধ্য যে ভাল্ব আছে, সেটাকে নষ্ট করে ফেলে। এই সিলিন্ডারটা যখন কোনো ক্রেতা নিয়ে যায় তখন রেগুলেটর থেকে লিক করে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা