আর কল্পনা নয়, এবার বাস্তবে যাত্রী নিয়ে আকাশে উড়বে ট্যাক্সি! আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে ব্রিটেন।
এ ধরনের দৃশ্য এতদিন সায়েন্স ফিকশনে দেখা গেলেও এবার বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয়। আগামী ২০২৬ সালের শুরুর দিকে তারা ট্যাক্সিকে যাত্রী নিয়ে আকাশে উড়াতে চায়।
ব্রিটিশ পরিবহণ মন্ত্রণালয়ের ফিউচার অব ফ্লাইট অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে এই প্রস্তাবকে সামনে আনা হয়েছে।
শুধু তাই নয়, এই প্রস্তাবনার অধীনে চালকবিহীন ট্যাক্সি বাস্তবে আকাশে উড়তে পারে আগামী ছয় বছরের মধ্যে। যে পরিকল্পনা বা নকশা নিয়ে অগ্রসর হচ্ছে কর্তৃপক্ষ তার অর্থ তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চায়। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতিকে ২০৩০ সালের মধ্যে ৪৫০০ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্রিটেনের বেসামরিক ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অ্যান্থনি ব্রাউনি বলেছেন, এই পরিকল্পনা পরিবহণ জগতে বিপ্লব নিয়ে আসবে।
তিনি বলেন, কাটিং-এজ ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই বিপ্লব ঘটানো হবে। আমাদের যে অবকাঠামো এবং বিধিবিধান রয়েছে তার অধীনেই এ পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, উড়ন্ত ট্যাক্সি থেকে জরুরি সেবা দেওয়ার ড্রোন- পর্যন্ত সব খাতেই পরিবহনে নাটকীয়ভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করছে ব্রিটেন। এর ফলে মানুষের জীবনের মান উন্নত হবে। সমৃদ্ধ হবে অর্থনীতি। এই প্রস্তাবের অধীনে ‘বিয়োন্ড ভিজুয়াল লাইন অব সাইটে’ (বিভিএলওএস) ড্রোনগুলোকে উড়তে দেওয়া হবে। ফলে এই খাত আকাশে অন্য বিমান চলাচলকে সীমাবদ্ধ করা ছাড়াই তার কর্মকাণ্ড চালাতে পারবে।
জননিরাপত্তাকে সমৃদ্ধ করতে ড্রোনের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এতে অর্থনীতি ও সামাজিক সুবিধা অর্জন হবে। মন্ত্রী ব্রাউনি ব্রিস্টলে ভারটিক্যাল এরোস্পেস পরিদর্শন করেন। এ সময় অ্যাকশন পরিকল্পনা ঘোষণা করা হয়।
ব্রিস্টলে অবস্থিত ভারটিক্যাল এরোস্পেস হলো আকাশে উড়ন্ত ট্যাক্সি তৈরির ব্রিটিশ কোম্পানি। বর্তমানে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে কাজ করছে।
ভারটিক্যাল এরোস্পেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ফিটজপ্যাট্রিক বলেন, সরকার এবং ব্যবসায় খাত একত্রিতভাবে কাজ করে আমরা বিপুল পরিমাণ অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সুবিধা অর্জন করতে পারি। এক্ষেত্রে বিশ্বজুড়ে কার্বন নির্গমন না করেই তা করা যায়।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, স্কাই নিউজ
নবীন নিউজ / আ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন