নবীন নিউজ, ডেস্ক ১৯ মে ২০২৪ ০২:৪৯ পি.এম
চলতি হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে হজযাত্রীরা সৌদি আসতে শুরু করেছেন। এর মধ্যে জটিল রোগে আক্রান্ত হজযাত্রীদের জন্য নির্দেশনা দিয়েছে সৌদি আরব।
শনিবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, যেসব হজযাত্রী দীর্ঘস্থায়ী বা জটিল রোগে ভুগছেন তাদের সৌদি আরব ভ্রমণকালে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসাসংক্রান্ত সুবিধা পাওয়ার জন্য হাজিদের এটি আবশ্যক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, হাজিরা কেউ যদি এমন একটি অসুস্থতায় ভোগেন যার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় এবং নির্দিষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন, তাহলে আগমন এবং প্রস্থানের সময় সেবা নেওয়ার জন্য চিকিৎসা নথিপত্র আনতে ভুলবেন না।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি যাত্রীরা আসার আগে নিসেরিয়া মেনিনজিটিডিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ দেশের ছাড়পত্র থাকতে হবে। এ ছাড়া স্বাস্থ্য ও নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে তাদের অবশ্যই পোলিও, কোভিড-১৯ এবং মৌসুমি ফ্লুর টিকা দিতে হবে।
হজ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা পাওয়া যাবে। তবে মক্কায় আসার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সেহাতি অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করেছে।
উল্লেখ্য, চলতি বছরেই হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?