নবীন নিউজ, ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ১০:২২ এ.এম
ইরান ও লেবানন নিয়ে যখন ব্যতিব্যস্ত পশ্চিমারা, তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ। যেখানে দাবি করা হয়- তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোরডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে, সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধুঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনেও ট্যাঙ্কারে ড্রোন আছড়ে পড়ার ভিডিওটি শেয়ার করা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার-ফ্ল্যাগযুক্ত ছিল।
হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাংক মারাত্মকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে, ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে, এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গেল বছরের ডিসেম্বরে হুতিদের হামলা প্রতিহত করতে ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানস’ নামের একটি বহুজাতিক জোট গঠন করে আমেরিকা। কিন্তু তাতেও গোষ্ঠীটির হামলা থামানো যায়নি।
হুতিরা বলছে, ইসরায়েল গাজা ও লেবাননে হামলা বন্ধ না করলে তারাও হামলা চালিয়ে যাবে। এই হামলার লক্ষ্যবস্তু হবে- ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ ও ট্যাঙ্কার।
হুতিদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ফলে, বিশাল বাণিজিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ