নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ১০:২৪ এ.এম
হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে সৌদি আরব।
বুধবার (১২ জুন) এর উদ্বোধন করা হয়। হাজিরা পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত, পণ্য পরিবহনসহ জরুরি চিকিৎসাকাজে ট্যাক্সিটি ব্যবহার করতে পারবেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজ জানায়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি পবিত্র শহরগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ব্যবহার করা হবে। এ ছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, রোগীদের দ্রæত স্থানান্তর, পণ্য পৌঁছানোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসের মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের, উপমন্ত্রী রুমাইহ আল-রুমাইহ, জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের সভাপতি আবদুল আজিজ আল-দুইলেজ উপস্থিত ছিলেন।
এ সময় ট্যাক্সিটির উড্ডয়ন প্রত্যক্ষ করেন মন্ত্রী। এরপর তিনি বলেন, এটি বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, সর্বশেষ ভবিষ্যত পরিবহন প্রযুক্তি প্রয়োগ এবং পরিবেশবান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদির প্রচেষ্টার অংশ এ ট্যাক্সি। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া সৌদি আরব বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকীকরণের চেষ্টা করছে।
হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছিল সৌদি আরব। ট্যাক্সিটি এই বছরের হজের সময় হজযাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা ৩২টি আধুনিক প্রযুক্তির মধ্যে একটি।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে। এর ফলে মাত্র ৩০ মিনিটে আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই।
২০২৫ বা ২০২৬ সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জোবি অ্যাভিয়েশন ইলেকট্রিক টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সারা বিশ্ব থেকে প্রায় ১৫ লাখ হাজি সৌদিতে পৌঁছেছেন। সঙ্গে যোগ হয়েছেন দেশটির বাসিন্দা এবং আগে থেকে সেখানে অবস্থান করা এক লাখের বেশি মানুষ।
বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হেল্প ডেস্কের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত মোট ২০৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩২টি ফ্লাইট রয়েছে।
বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ