নবীন নিউজ, ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ০৯:৪৪ এ.এম
বিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের অযান্ত্রিক সিনেমাটি অনেকের মনেই দাগ কেটে গিয়েছিল। সেই কাহিনিতে বিমল ছিলেন এক ট্যাক্সিচালক। বিমলের ট্যাক্সির নাম জগদ্দল। ভাঙাচোরা ট্যাক্সি। তবে সেটাই তার নয়নের মণি। এই ট্যাক্সিটিকে ঘিরে আবর্তিত হয়েছিল কাহিনিটি। তবে সেটা ছিল রিল লাইফের ব্যাপার। রিয়েল লাইফে তেমনই এক জগদ্দলের কাহিনি এবার ভারতের রাজকোটে।
এক কৃষক পরিবার এবার তাদের প্রিয় গাড়িটিকে রীতিমতো গর্ত খুঁড়ে কবর দিলেন। আসলে বয়স হয়ে গিয়েছিল গাড়িটির। আর চলতে পারছিল না। অবসরে চলে গিয়েছিল গাড়িটি। পরিবারের একজন হয়ে গিয়েছিল গাড়িটি। এরপর একটা সময় একেবারে বিকল হয়ে যায় গাড়িটি। শেষ পর্যন্ত সেটা আর রাস্তায় বের হওয়ার মতো অবস্থায় ছিল না।
২০০৬ সালে কেনা হয়েছিল গাড়িটি। তারপর থেকে গাড়িটি একটানা চালানো হয়েছে। সেই গাড়ির মালিকের নাম সঞ্জয় পোলরা। পরে বিকল হয়ে গেলে গাড়িটিকে কবরস্থ করার সিদ্ধান্ত নেয় পরিবার। সাধারণত গাড়ি ভেঙে গেলে সেটিকে ভাঙাচোরার দরে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে গাড়িটিকে বিক্রি করে দিতে মন চায়নি পরিবারের।
বৃহস্পতিবার রীতিমতো আনুষ্ঠানিকভাবে লাঠি তালুকা এলাকায় ওই অনুষ্ঠান হয়। ওই কৃষকের খামার বাড়িতে নিয়ে আসা হয় গাড়িটিকে। এরপর ফুলে ফুলে ঢেকে দেওয়া হয় গাড়িটিকে। শেষ পর্যন্ত গাড়িটিকে কবরস্থ করা হয়।
সেই অনুষ্ঠানে সাধুরা ছিলেন। আধ্যাত্মিক জগতের লোকজন ছিলেন। এমনকী কার্ড ছাপিয়ে ২০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় ১৫০০ গ্রামবাসী এসেছিলেন। তাদের পুরী, চাপাতি, সবজি, লাড্ডু বিতরণ করা হয়।
সঞ্জয় বলেন, আমাদের মান মর্যাদা সব বেড়েছে এই গাড়িটির জন্য। এই গাড়িটিকে আমরা ভুলব কী করে! ২০০৬ সালে গাড়িটি কিনেছিলাম। এই গাড়িটি কেনার পরে আমাদের পরিবারের সৌভাগ্য ফিরে আসে। আমাদের সামাজিক মর্যাদা বাড়তে থাকে। তবে শেষ পর্যন্ত গাড়িটি বিকল হয়ে গিয়েছে। এরপরই চিন্তা করে শ্রদ্ধার সঙ্গেই গাড়িটিকে চিরবিদায় দেই। যেখানে সমাধি দিয়েছি তার চারদিকে গাছ বসাব। প্রতি বছর ৭ নভেম্বর দিনটিকে পালন করব আমরা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ