নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ১০:১৮ এ.এম
বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে অনশন করেছেন প্রবাসী এক যুবক।
শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার বড় বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাশাইল গ্রামের বিভেক ঢালীর ছেলে মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন পর দেশে ফেরেন। পরে এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। এমনকি ওই তরুণীর পড়াশোনায় সহযোগিতা করেন শিশির ঢালী।
তবে সম্প্রতি শিশির ঢালীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এ কারণে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শিশির। ৯ ঘণ্টা অনশনের পর স্থানীয় ইউপি সদস্য মানিক সরদার ও পুলিশ গিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে ছেলেকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে ওই তরুণী শিশির ঢালীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বলেন, শিশিরকে কখনো বিয়ের কথা বলিনি।
একই সঙ্গে শিশিরের সঙ্গে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন তরুণী। শিশির ঢালীও ওই তরুণীকে বিয়ে করতে না পারলে বিষপানে আত্মহত্যা করার কথা জানান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুশংকর মল্লিক গণমাধ্যমকে বলেন, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তাকে বুঝিয়ে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা