নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৫ সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়, তাতে বলা হয়েছিল সীমান্তরেখা বা জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে কোনো পক্ষই 'প্রতিরক্ষা সামর্থ্য' (ডিফেন্স পোটেনিশয়াল) আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না।
তা ছাড়া দেড়শো গজের মধ্যে কোনো 'উন্নয়নমূলক' (ডেভেলপমেন্টাল) স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল।
ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই দেড়শো গজের এই 'শর্ত' মানা সম্ভব হচ্ছে না। বা মানতে গেলে যেখানে বেড়া দিতে হবে, সেখানে তা দেওয়া অর্থহীন।
কিন্তু ভারত কাঁটাতারের বেড়াকে কখনোই 'প্রতিরক্ষা স্থাপনা' বলে মানতে চায়নি, তারা এটাকে 'আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানোর হাতিয়ার' হিসেবেই বরাবর বর্ণনা করে এসেছে।
কিন্তু বাংলাদেশ এই বর্ণনার সঙ্গে একমত ছিল না, ফলে বেড়া বসানোকে কেন্দ্র করে স্থানীয় স্তরে বহু জায়গাতেই বিরোধ দেখা গেছে এবং দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়েছে।
২০১০ সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের মধ্যে বৈঠকের পর বিএসএফ-এর তৎকালীন প্রধান রামন শ্রীবাস্তব জানিয়েছিলেন, তার কিছুদিন আগেই দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে বাংলাদেশ ভারতকে এই অনুমতি দিয়েছে যাতে সীমান্তের যেখানে অসুবিধা – সেখানে দেড়শো গজের মধ্যেও ভারত কাঁটাতারের বেড়া বসাতে পারবে।
ওই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মইনুল ইসলামও সেই বক্তব্যে সায় দিয়েছিলেন।
উল্লেখ্য, তার আগের বছরই বাংলাদেশে শেথ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে।
ফলে ২০১০ থেকে ভারত সীমান্তের অনেক জায়গাতেই জিরো লাইনের ১৫০ গজের ভেতরেও কাঁটাতারের বেড়া বসাতে পেরেছে।
গত রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও স্বীকার করেছেন, শেখ হাসিনার আমলে ভারতকে এই অনুমতি 'লিখিত আকারে' দেওয়া হয়েছিল।
এই অনুমতির সুযোগ নিয়েই ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে সীমান্তের অন্তত ১৬০টি স্থানে ভারত (দেড়শো গজের মধ্যে) কাঁটাতারের বেড়া বসাতে পেরেছে বলেও তিনি দাবি করেন।
সূত্র: বিবিসি বাংলা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা