নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৩:২৬ পি.এম
সংগৃহীত ছবি
প্রবাসী একজনের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা ঠিক হবার পরেই নোয়াখালীর চাটখিল উপজেলায় এক কলেজছাত্রীকে (১৭) তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মো. সাইফুল ইসলাম রনি (২৮) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তবে গেল
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং বর্তমান উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় এক প্রবাসীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ের কথা ঠিক হয়েছে। গত ৬ জানুয়ারি সাইফুল ইসলাম রনি আমার মেয়েকে ফুসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের ঢাকা থেকে উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, তুলে নেওয়ার পর অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে ভুয়া জন্মতারিখ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে ‘কোর্ট ম্যারেজ’ করেন সাইফুল। এদিকে ওই কাগজ দেখিয়ে প্রভাবশালী একটি পক্ষ বিয়ে মেনে নিতে ছাত্রীর পরিবারকে চাপ দিচ্ছেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে তাদেরকে ঢাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন ছাত্রীর পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা