রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় দুজন রেস্টুরেন্টে ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই রেস্টুরেন্ট থেকে জব্দ করা হয় ৪টি গ্যাস সিলিন্ডার, একটি ভাঙা গ্যাসের চুলা ও ১০০ লিটারের একটি পাতিল।
গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন আহম্মেদ (২৯) ও সাইফুল ইসলাম ওরফে শিমুল (৩০)।
সোমবার (৪ মার্চ) এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এস. এম শামীম।
পুলিশ বলছে, পেশওয়ারাইন রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার এবং চুলা ব্যবহার করেছেন। রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে অসাবধানতা, অবহেলা, বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণ এবং বিপদজনকভাবে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় গত ১ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, ১ মার্চ দিনগত রাত ১০টা ১০ মিনিটের দিকে ওয়ারী থানাধীন পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের কয়েকটি টহল টিম কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়, ওই রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার এবং চুলা ব্যবহার করতেন।
এডিসি এস. এম শামীম আরও বলেন, ১ মার্চ আগুন লাগার ঘটনার পরেও পেশওয়ারাইন রেস্টুরেন্টটিতে পুনরায় রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। ৩ মার্চ ওই এলাকায় ডিউটিরত অবস্থায় এসআই মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পৌঁছালে রেস্টুরেন্টের সবাই পালানোর চেষ্টা করেন। এসময় দুই ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন