নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ১২:২৯ পি.এম
কঙ্গনা রানাউত চড়-কাণ্ড নিয়ে এখন উত্তপ্ত ভারত। সেই রেশ কাটতে না কাটতেই রাগের মাথায় শুক্রবার(৭জুন) কলকাতার নিউটাউনের এক রেস্তরাঁর মালিকের গায়ে হাত তোলেন অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী। এবার বিষয়টির জন্য ক্ষমা চাইলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ঘটনার দিন নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না।
এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’
এমন কথার পরই শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়-কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মারেন এই অভিনেতা। শুধু তাই নয়, রেস্তোরাঁ বন্ধের হুমকিও দেন তিনি।
সোহম বলেন, ‘রেস্টুরেন্ট মালিক নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয়েছিলেন। সেই বিবাদ থামাতে গেলে তিনি আমাকে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। গালিগালাজও করেন। পুলিশকে ডেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’
এদিকে রেস্তোরাঁ মালিকের পাল্টা অভিযোগ, বেআইনিভাবে পার্কিং করায় সমস্যা শুরু হয়। সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ঝগড়ার সময় সোহম রেস্তোরাঁর কর্মচারীদের মারধর করেছেন।
শুটিংয়ের মাঝে এমন ঘটনা ঘটায় সেখানে ছুটে গিয়েছিল পুলিশ। তারা অভিযুক্ত মালিককে আটক করে। এরপর শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান সোহম।
তবে এ ঘটনায় শনিবার দুপুরে ক্ষমা চেয়েছেন এই অভিনেতা-বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করা উচিত হয়নি বলে মন্তব্যও করেছেন।
সোহমের ভাষ্য, ‘আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’