নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ০৩:৪০ পি.এম
কোন প্রাণী যদি মারা যায় কিংবা আল্লাহ ছাড়া অন্য কারও নামে জবাই করা হয় সেই প্রাণীর গোশত খাওয়া বৈধ নয়। এদিকে রাজধানী সহ দেশের নানা হোটেল-রেস্টুরেন্টে দেদারছে চলছে মরা মুরগির গোশত বিক্রি। হোটেল-রেস্টুরেন্টে এসব মরা মুরগি সাপ্লাই দিচ্ছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এবার এমন চিত্র ধরা পড়লো কাপাসিয়া উপজেলায়।
অনিচ্ছা সত্ত্বেও অনেক মানুষ মরা মুরগির গোশত খেয়ে চলছে দিনের পর দিন। নগরবাসীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই এভাবে প্রক্রিয়াজাত করা হয় মরা মুরগি। নানা প্রক্রিয়ায় করা হয় সুস্বাদু। সকাল হতেই যা চলে যায় ঢাকা ও তার আশপাশের হোটেল, বাসাবাড়ির মেস, ফাস্টফুডের দোকানে।
মরা মুরগির পাচারেও রয়েছে দারুণ ছক। মুরগির আড়তগুলোর সামনে নিদিষ্ট প্লাস্টিকের ড্রামে মরা মুরগিগুলো ফেলা হয়। এরপর ক্লিনাররা গিয়ে তার ময়লার ট্রলি যোগে তা নিয়ে ড্রাস্টবিনের পাশে নিয়ে রাখে। এরপর গলা কেটে তা চামড়া ছুলিয়ে পলিথিনে প্যাকেটজাক করে তা বস্তায় ভরা হয়। প্রতিটি দেশি মুরগি তাদের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা আর বয়লারের মুরগি ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি ধরে কিনে নেয়। আর প্রতিদিন তারা ৪৫ থেকে ৫০ ড্রাম মরা মুরগি সংগ্রহ করে।
এমনি এক ঘটনা ঘটেছে গত ৮ মে বিকেলে। কাপাসিয়া থেকে মরা মুরগি ভর্তি একটি পিকআপ যাচ্ছিলো গাজীপুর শহরে। গন্ধ পেয়ে পথিমধ্যে গাড়িটি আটকে রাখেন স্থানীরা। বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে। শুরু হয় তোলপাড়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরা মুরগি ভর্তি পিকআপটি জব্দ করে কাপাসিয়া থানা পুলিশ।
পরবর্তীতে কাপাসিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালতের একটি টিম জব্দ করা মুরগিগুলো মাটি চাপা দেন ও পাশাপাশি গাড়ির ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় পিকআপটির চালকের দেয়া তথ্যমতে স্থানীয় ডায়মন্ড পোল্ট্রির ম্যানেজারকে ডেকে আনা হলেও তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান।
এদিকে পিকআপের চালক জানান, গত কয়েকদিন ধরে কাপাসিয়ার ডায়মন্ড পোল্ট্রি থেকে তিনি মরা মুরগি নিয়ে বোর্ডবাজার মনিরের কাছে পৌঁছে দেন। তবে সেখানে পৌঁছে দেওয়ার পর মনির মুরগিগুলো কি করেন সেটা তিনি জানেন না।
এমন চাঞ্চল্যকর এ ঘটনার পর ৯ মে অভিযানে নামে কাপাসিয়া উপজেলা প্রশাসন। বিকালে মরা মুরগি বিক্রির দায়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে মোজাম্মেল নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম জেল ও দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি। একই সঙ্গে ৮০ কেজি মরা মুরগির মাংস জব্দ করেন তিনি।
পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন, এসব মরা মুরগির মাংস খেলে মানুষের পেটের পীড়াসহ নানা ধরনের মারাত্মক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মারাও যেতে পারেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা