নবীন নিউজ ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ০৪:০২ পি.এম
সংগৃহীত ছবি
২০২৫ সালের মধ্যে দেশে ৫০০ হালাল রেস্টুরেন্ট তৈরি করবে হংকং। হালাল খাবারকে সহজলভ্য করার মাধ্যমে মুসলিম পর্যকটদের আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে ১৪২টি নিবন্ধিত হালাল রেস্টুরেন্ট আছে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউয়ের সর্বশেষ ঘোষিত নীতিমালার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পর্যটক বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি মুসলিমদের উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে পর্যটননির্ভর ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন হালাল সনদধারী খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে এবং হোটেলসহ অন্যান্য ব্যাবসায়িক প্রতিষ্ঠানে নামাজের স্থান রাখার। হংকংয়ের লক্ষ্য হলো মুসলিম ভ্রমণকারীদের প্রয়োজনীয় পরিষেবাগুলো উত্তমরূপে পূরণ করা এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের গন্তব্য হিসেবে এর চাহিদা বৃদ্ধি করা।
‘দ্য ইনকরপোরেটেড ট্রাস্টিজ অব দ্য ইসলামিক কমিউনিটি ফান্ড অব হংকং’-এর চেয়ারম্যান সায়িদ উদ্দিন এই উদ্যোগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, আমাদের প্রধান নির্বাহীর বক্তব্যের পর অনেক হোটেল ও রেস্টুরেন্ট আমাদের কাছে হালাল সনদ সংগ্রহের জন্য আসবে।’ তাঁর প্রতিষ্ঠান হংকংয়ে হালাল সনদ প্রদান করে। যদিও সাধারণত এই পরিষেবা সরকারি প্রতিষ্ঠানই দিয়ে থাকে।
তবে হংকংয়ে এমন সরকারি প্রতিষ্ঠান না থাকায় তারাই সনদ প্রদান করে থাকে। সায়িদ উদ্দিন জানান, জন লি কা-চিউ বক্তব্য দেওয়ার পর নতুন কিছু আবেদন তারা পেয়েছেন। পর্যটন খাতে আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে হংকং এই খাতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। করোনা মহামারির পর মুসলিম পর্যটকদের প্রতি হংকং মনোযোগী হয়েছে। কেননা ২০২৮ নাগাদ সারা বিশ্বে মুসলিম পর্যটকদের সংখ্যা ২৩০ মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
যেহেতু মুসলিম পর্যটকরা তাদের খাবার ও ধর্মীয় চাহিদা পূরণের শর্তে ভ্রমণের গন্তব্য নির্ধারণ করে; তাই হংকং এটা সুযোগ হিসেবেই দেখছে। হালাল সনদ নিশ্চয়তা দেয় যে খাবারটি ইসলামী বিধান মেনে তৈরি করা হয়েছে। আর এটা মান্য করা একজন মুসলমানের জন্য অপরিহার্য। অবশ্য হালাল সনদ খাদ্য নয়, এমন পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন—ওষুধ। বর্তমানে হংকংয়ের সীমিতসংখ্যক হোটেল-রেস্টুরেন্ট ও আন্তর্জাতিক হোটেল চেইনগুলোতে শুধু হালাল খাবার পরিবেশন করা হয়, যা মুসলিম পর্যটক আকর্ষণের জন্য যথেষ্ট নয়।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ