বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত

নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১০:৩৪ এ.এম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের উত্তর গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় সেনা।

রোববার (১২ জানুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 এতে বলা হয়েছে, শনিবার উত্তর গাজার বেইত হানুনে পুঁতে রাখা বোম বিস্ফোরণের আঘাতে চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরাইলে সেনাদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২ জনে।
 
আইডিএফ নিহত চার সেনার পরিচয় জানিয়েছে। তারা হলেন সার্জেন্ট মেজর (অব.) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট ড্যানিলা দিয়াকভ (২১) সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯) ও সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)।

আহত ছয় সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে আইডিএফ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনে শত্রুদের পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

 গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান জোড়ালো করেছে আইডিএফ। জাবালিয়া এবং বেইত লাহিয়ায় অভিযানের পর এখন বেইত হানুন এলাকায় মূল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা।
 
এদিকে শনিবার গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর কথা জানানো হয়। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা কিছুটা এগিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার আক্রমণে কেউই রক্ষা পাচ্ছেন না। এখন সাংবাদিকরাও এই হামলার শিকার হচ্ছেন। মিশর-ভিত্তিক আল-গাদ টিভির সাংবাদিক সাঈদ আল নাবহান গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় হামলায় নিহত হন। শনিবার তার জানাজায় পরিবার, বন্ধুবান্ধব এবং সাংবাদিকদের অনেকেই অংশ নেন।
 
ইসরাইলি বাহিনীর এ ধরনের আক্রমণ একেবারেই অমানবিক বলে মন্তব্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের। অনবরত হামলায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া, খাদ্য ও ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি গাজাবাসী। ইসরাইলের দাবি, তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। কিন্তু বাস্তবে এতে নারী, শিশুসহ মারা যাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ