নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৬:০৪ পি.এম
নাটোরের সিংড়ায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা নেয়ার সময় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় ১ মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছেন ইউনুস আলী। শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর অটোচালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদের আটক করে থানায় সোপর্দ করে। পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুজনের নামে সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘অটোরিকশা থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। গ্রেফতারদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা