নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৩:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
বান্দরবানের আলীকদমের বুচির মুখ নামক স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশি ৫ দালাল ও ৫৮ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটক দালালরা হচ্ছেন আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো: আবদুর রহিমের ছেলে মো: নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছেলে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মৃত: আবুল হোসেনের ছেলে মো: আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (৫৭)।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র জেসিও নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়।
এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিকসহ ও এর সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করা হয়।
এসময় পরিবহনের কাজে ব্যবহার করার দায়ে ১টি ডাম্পার ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ৫ দালালসহ মিয়ানমার নাগরিকদের আটকের খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কাউকে আনা হয়নি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা