নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ০৪:২০ পি.এম
কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে ২৫ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি।
ভুক্তভোগী নারী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা।
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা (সিএনজি) করে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। বদরখালী-মহেশখালী ব্রিজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে আবারও সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।
এ বিষয়ে ওসি মঞ্জুর বলেন, অভিযোগ পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শুরু করেছি আমরা। স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে।
ওই নারীকে উদ্ধারকারীদের একজন চকরিয়ার স্থানীয় সাংবাদিক আল জাবের। তিনি বলেন, ‘ওই সিএনজির চালকের নাম সায়মন।’
এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবি করে আল জাবের আরও বলেন, ‘বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। এ ধরনের অপরাধ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ সিন্ডিকেটের সদস্যরা করে থাকেন।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা