শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্বামী ধূমপান করায় ক্ষোভে প্রাণ দিলেন স্ত্রী

নবীন নিউজ ডেস্ক ০৬ জানু ২০২৫ ০২:১৭ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বরগুনায় স্বামীর ধূমপান করা নিয়ে দ্বন্দ্বের জেরে ফারিয়া (১৭) নামে এক গৃহবধূ কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূ ময়মনসিংহের গগদা এলাকার হারেছ মিয়ার মেয়ে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার আমতলী এলকায় এ ঘটনা ঘটে। পরে রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার আমতলী এলাকার বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ৬ মাস আগে তারা বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সঙ্গে বরগুনায় তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তবে সালমান ধূমপানে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে নিষেধ করতেন। 

এ নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ঘরে থাকা কীটনাশক ট্যাবলেট খান ফারিয়া। পরে পরিবারের সদস্যরা ফারিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা বলেন, আমার ছেলের স্ত্রী ফারিয়া প্রায় সময়ই ছেলেকে সিগারেট খেতে নিষেধ করত। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্যও হত। তবে আমার ছেলে কখনো তাকে মারধর করেনি। সিগারেট খাওয়া বন্ধ না করায় মাঝে মধ্যে রাগ করে ফারিয়া মরিচ চিবিয়ে খেত। আজ সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখায় ছেলের সঙ্গে মনোমালিন্য হলে ঘরে থাকা তরমুজ ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় ফারিয়া। পরে আমরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার বা কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা