নবীন নিউজ, ডেস্ক ০৪ জানু ২০২৫ ১০:০৮ এ.এম
পটুয়াখালীর বাউফলে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে প্রায় পাঁচ লাখ টাকা লুট ও বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। সিবু বণিক বন্দরের একজন বড় ব্যবসায়ী হিসেবে দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করছেন। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা।
প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, শুক্রবার রাতে তিনি প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে পাঁচ লাখ টাকা লুট করে। পরে সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উনাকে (সিবু বণিক) নিয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা