উদ্ধারকৃত শিশুরা। সংগৃহীত ছবি
জিম্বাবুয়েতে নিজেকে নবী বলে দাবি করা এক ব্যক্তিকে একটি মাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে শ্রমিকের কাজ করানো ২৫০ এর বেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মাজার প্রাঙ্গণে ওই ব্যক্তির অনুসারীরা বাস করে। কর্তৃপক্ষ সেখানে ১৬টি অনিবন্ধিত কবর পেয়েছে।
এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেন, ‘স্বঘোষিত’ নবী ইসমাইল চোকুরঙ্গারওয়া (৫৬) রাজধানী হারারে থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি খামারে এক হাজারের বেশি সদস্য নিয়ে একটি গোষ্ঠীর নেতৃত্ব দেন।
তিনি বলেন, ‘গোষ্ঠীর নেতৃত্বের সুবিধার্থে শিশুদের বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিলো।’ ২৫১ জন শিশুর মধ্যে ২৪৬ জনের কোনো জন্মসনদ ছিল না।
ন্যাথি বলেন, তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আরও বিশদ প্রকাশ করা হবে।
অভিযানের সময় পুলিশের সাথে থাকা রাষ্ট্র পরিচালিত ট্যাবলয়েড এইচ-মেট্রোর ফুটেজে দেখা যায়, সাদা পোশাক ও মাথায় কাপড় পরিহিত নারী বিশ্বাসীদের সাথে দাঙ্গা পুলিশ তর্ক করছে। ঐসব নারী শিশুদের ফেরত দেবার জন্য পুলিশের কাছে দাবি জানায়। ওইসব শিশু ও নারীকে কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।
স্থানীয় সংবাদমাদ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তারা বন্দুক, কাঁদানে গ্যাস এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে মাজারে অভিযান চালিয়েছিল। বিশ্বাসীরা প্রাঙ্গণটিকে ‘তাদের প্রতিশ্রুত ভূমি’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে কেনিয়ায় পুলিশ ২০০৩ সালের এপ্রিলে পল ম্যাকেঞ্জি নামে এক যাজককে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে যিশুর সাথে সাক্ষাৎ করার জন্য সমবেত জনতাকে অনাহারে মৃত্যুর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ